Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বিপ্লব বড়ুয়ার ‘বঙ্গবন্ধু থেকে দেশরত্ন: অনুপ্রেরণার মহাকাব্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন
জাতীয়

বিপ্লব বড়ুয়ার ‘বঙ্গবন্ধু থেকে দেশরত্ন: অনুপ্রেরণার মহাকাব্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন

By Tarek HasanMarch 7, 2024Updated:March 7, 20242 Mins Read

pmm

Advertisement

জুমবাংলা ডেস্ক : ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার ‘বঙ্গবন্ধু থেকে দেশরত্ন: অনুপ্রেরণার মহাকাব্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৭ মার্চ) বিকালে তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ মোড়ক উন্মোচন করা হয়।

বইয়ের মুখবন্ধও লিখেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রন্থের লেখক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, প্রকাশক কবি তারিক সুজাতসহ মন্ত্রীপরিষদের সদস্য, আওয়ামী লীগের জাতীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দরা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা এ বইয়ে রয়েছে ১০টি প্রবন্ধ।

বিপ্লব বড়ুয়ার ‘বঙ্গবন্ধু থেকে দেশরত্ন: অনুপ্রেরণার মহাকাব্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন

প্রবন্ধগুলো হলো- বাঙালির চিরঞ্জীব অনুপ্রেরণার মহাকাব্য, বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর অনন্য সংগ্রাম, মহান পিতার সুযোগ্য কন্যা, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের দিন ৭ মে ২০০৭, ৩১ জানুয়ারি ১৯৯৬ : ভুলে যাওয়া এক অভিশপ্ত দিন, ইনডেমনিটি অধ্যাদেশ নিয়ে বিএনপির রাজনীতি, পদ্মা সেতুবিরোধী ষড়যন্ত্র ও ইউনুচ সেন্টারের বিবৃতি, ১৫ ফেব্রুযারির বিএনপির নির্বাচন এবং ইতিহাসের কালো অধ্যায় ও নির্বাচন কমিশন গঠন আইন : অন্যান্য দেশের সঙ্গে তুলনামূলক বিশ্লেষণ।

এছাড়াও লেখকের চারটি সাক্ষাৎকার অন্তর্ভুক্ত করা হয়েছে বইয়ে।

এগুলো হলো- সরকার ভারত ও চীনমুখী নয়,সম্পূর্ণভাবে দেশের জনগণমুখী, মুক্তির প্রশ্নে ভরসা কেবল শেখ হাসিনা, তরুণরা সরকারের উপর ক্ষুব্ধ, আমি বিশ্বাস করি না এবং সেভেনটি ফাইভ ইজ এ ভেরি সেনসেটিভ টার্ম ফর ইউ-এস।

লেখকের প্রতি লেখায় ইতিহাসের গুরুত্বপূর্ণ তথ্য উপাত্তের আলোকে বিশ্লেষণের মাধ্যমে নির্মোহ সত্যাসত্য উপস্থাপিত হয়েছে। গ্রন্থাকারের রাজনৈতিক দর্শন ও দূরদৃষ্টি পাঠকের সামনে প্রতিভাত হয়ে উঠবে।

মুখবন্ধে প্রধানমন্ত্রী লিখেছেন- পৃথিবীর অনেক রাজনীতিবিদের রচনাই ইতিহাসের অসামান্য দলিল হিসেবে স্বীকৃত। বিভিন্ন সময় পত্রিকায় প্রকাশিত বিপ্লবের লেখাগুলো গ্রন্থ হিসবে প্রকাশ পাচ্ছে, এটি আমার কাছে অত্যন্ত আনন্দের সংবাদ। লেখাগুলোতে বাংলাদেশের কিছু চিত্র তুলে ধরেছে বিপ্লব যা পাঠকের কাছে রাজনৈতিক প্রবন্ধ পাঠের নতুন অভিজ্ঞতা হিসেবে গণ্য হবে।

জার্নিম্যান বুকস থেকে প্রকাশিত বইটিতে শিল্পী হাশেম খানের শিল্পকর্ম অবলম্বনে প্রচ্ছদ ও গ্রন্থ নকশা করেছেন তারিক সুজাত। বইয়ের মূল্য রাখা হয়েছে ৬০০ টাকা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
প্রধানমন্ত্রী

এবার ‘ইউনিভার্সাল কার্ড’ আনার ঘোষণা প্রধানমন্ত্রীর

July 15, 2026
প্রধানমন্ত্রী

সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার : প্রধানমন্ত্রী

July 15, 2026
Rain

ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন

July 15, 2026

Latest News

প্রধানমন্ত্রী

এবার ‘ইউনিভার্সাল কার্ড’ আনার ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী

সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার : প্রধানমন্ত্রী

Rain

ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন

Storm

রাতের মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

নাহিদ ইসলাম

কুড়িগ্রামে আসছেন এনসিপির নেতা নাহিদ ইসলাম

শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

দুইজনের মৃত্যুদণ্ড

দলিল লেখক মিন্টু হত্যার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের প্রতি বছর বর্ষায় একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

ঝড়ের আভাস

সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, ৮ অঞ্চলে ঝড়ের আভাস

Register

এআইজিআর পদে পদোন্নতি পেলেন ১২ জেলা রেজিস্ট্রার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa