Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার বিবাহবিচ্ছেদের পথে ক্রিকেটার ওয়াসিম দম্পতি
আন্তর্জাতিক বিনোদন স্লাইডার

বিবাহবিচ্ছেদের পথে ক্রিকেটার ওয়াসিম দম্পতি

By Arif ArmanMay 12, 20262 Mins Read

বিবাহবিচ্ছেদের পথে

Advertisement
পাকিস্তান ক্রিকেট দলের সাবেক ওয়ানডে অধিনায়ক ইমাদ ওয়াসিম ও তার স্ত্রী সানিয়া আশফাক বিবাহবিচ্ছেদের ইঙ্গিত। রোববার (১০ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথক বার্তার মাধ্যমে তারা ডিভোর্সের আবেদন করার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রথমে ইমাদ ওয়াসিম ইনস্টাগ্রামে বিচ্ছেদের খবর জানান। প্রায় দুই ঘণ্টা পর সানিয়া আশফাকও একটি দীর্ঘ বিবৃতি প্রকাশ করেন। ইমাদ ওয়াসিম বিচ্ছেদের কারণ হিসেবে দীর্ঘদিনের ‘অমীমাংসিত মতভেদ’-এর কথা উল্লেখ করলেও সানিয়ার বক্তব্যে উঠে এসেছে আরও গুরুতর অভিযোগ।

সানিয়া আশফাক দাবি করেন, তাদের দাম্পত্য সম্পর্কে একজন ‘তৃতীয় পক্ষ’ বা অন্য এক নারীর হস্তক্ষেপ ছিল। তার ভাষ্য অনুযায়ী, ওই নারী ইমাদকে বিয়ে করতে চান এবং এ ঘটনাই তাদের সম্পর্কে চূড়ান্ত ভাঙনের কারণ হয়ে দাঁড়িয়েছে।

আবেগঘন বার্তায় সানিয়া লেখেন, ‘আমার সংসার ভেঙে গেছে এবং আমার সন্তানরা বাবার স্নেহ থেকে বঞ্চিত হয়েছে। আমি তিন সন্তানের মা। এর মধ্যে পাঁচ মাস বয়সী একটি দুগ্ধপোষ্য সন্তান রয়েছে, যাকে তার বাবা এখনো একবারের জন্যও কোলে নেননি।’

তিনি আরও বলেন, অন্য সব দম্পতির মতো তাদের সম্পর্কেও চড়াই-উতরাই ছিল, তবে সংসার টিকিয়ে রাখতে তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন। কিন্তু তৃতীয় পক্ষের হস্তক্ষেপ এবং তার স্বামীকে বিয়ে করার ইচ্ছাই দীর্ঘদিনের সম্পর্ক ভাঙনের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এর আগে ইনস্টাগ্রামে দেওয়া বার্তায় ইমাদ ওয়াসিম তাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান জানানোর আহ্বান জানান। একই সঙ্গে ভক্তদের উদ্দেশে তিনি অনুরোধ করেন, সানিয়ার সঙ্গে তার পুরোনো ছবি যেন আর শেয়ার না করা হয় এবং ভবিষ্যতে সানিয়াকে যেন তার স্ত্রী হিসেবে সম্বোধন করা না হয়।

ইমাদ আরও বলেন, বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হলে তিনি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবেন। পাশাপাশি তিনি জানান, সন্তানদের বাবা হিসেবে সব দায়িত্ব তিনি যথাযথভাবে পালন করবেন।

অন্যদিকে সানিয়া আশফাক বলেন, বিষয়টি বর্তমানে আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে এবং সময়মতো সব সত্য প্রকাশ পাবে। তিনি অভিযোগ করেন, তৃতীয় পক্ষের হস্তক্ষেপের পর থেকে তিনি মানসিক নির্যাতন, দুর্ব্যবহার এবং গর্ভকালীন নিঃসঙ্গতার শিকার হয়েছেন।

সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে এতদিন নীরব ছিলেন বলেও জানান সানিয়া। তার দাবি, এ বিষয়ে তার কাছে প্রয়োজনীয় তথ্যপ্রমাণ রয়েছে এবং তাকে চুপ থাকতে হুমকিও দেওয়া হয়েছে। তবে কোনো হুমকিতে দমে না গিয়ে আইনের মাধ্যমে জবাব দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৫ বছর বাড়ালেন শুভেন্দু

সানিয়ার ভাষ্যমতে, তার এই বক্তব্য ব্যক্তিগত প্রতিশোধ নয়; বরং সত্য প্রকাশ এবং সেইসব নারীর পক্ষে কথা বলা, যারা নানা কারণে মুখ খুলতে পারেন না।

উল্লেখ্য, ২০১৯ সালের আগস্টে ইসলামাবাদে বিবাহবন্ধনে আবদ্ধ হন ইমাদ ওয়াসিম ও সানিয়া আশফাক। লন্ডনে তাদের প্রথম পরিচয় হয়েছিল এবং পরে দুই পরিবারের সম্মতিতে তারা বিয়ে করেন।

সূত্র: ডন উর্দু

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Arif Arman

    Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.

    Related Posts
    স্পাইডার-ম্যান

    ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমায় নতুন চমক

    June 24, 2026
    Modi

    খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

    June 24, 2026
    alaka

    আমার ফিরে আসার পথটি ধীরগতির : অলকা ইয়াগনিক

    June 24, 2026

    Latest News

    স্পাইডার-ম্যান

    ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমায় নতুন চমক

    Modi

    খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

    alaka

    আমার ফিরে আসার পথটি ধীরগতির : অলকা ইয়াগনিক

    Akashay-kumar

    মানুষকে হাসানো সবচেয়ে কঠিন কাজ : অক্ষয় কুমার

    জমির মালিক

    এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

    সালমান

    ন্যাড়া মাথায় অসুস্থ সালমান, চিকিৎসার জন্য যাচ্ছেন আমেরিকা

    তৃষা

    বিজয়ের উপর থেকে চোখ সরাতে পারছেন না তৃষা

    ভিসা নীতি

    আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

    A

    দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন

    বিজয়

    নীরবতা ভেঙে বিজয়কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তৃষা কৃষ্ণান

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa