Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় বিমান বাহিনীর বার্ষিক শীতকালীন মহড়া ‘উইনটেক্স-২০২১’ সমাপ্ত
জাতীয়

বিমান বাহিনীর বার্ষিক শীতকালীন মহড়া ‘উইনটেক্স-২০২১’ সমাপ্ত

By Hasan MajorMar 4, 2021, 5:44 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক:  বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক শীতকালীন মহড়া ‘উইনটেক্স-২০২১’ গত ২৭ ফেব্রুয়ারি শুরু হয়ে গতকাল (৩ মার্চ) সমাপ্ত হয়েছে।

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত উক্ত মহড়ার বিভিন্ন কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেন।

সপ্তাহব্যাপী এ মহড়ার মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর বিদ্যমান সমরাস্ত্রের কার্যকরী যুদ্ধ সক্ষমতা মূল্যায়ন করে এর দুর্বল দিকসমূহ নির্ণয় করতঃ গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়। এ সকল গুরুত্বপূর্ণ সুপারিশ ভবিষ্যতে আরো উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বিশেষ ভ‚মিকা পালন করবে এবং বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা উন্নয়নে বিশেষ সহায়ক হবে।

মহড়াটি তিনটি ধাপে সম্পন্ন হয়- কমিউনিকেশন এক্সারসাইজ, লজিষ্টিক এক্সারসাইজ ও লাইভ এক্সারসাইজ ।

মহড়ার অংশ হিসেবে বুধবার টাঙ্গাইল জেলায় অবস্থিত এয়ারফিল্ডে একটি বিশেষ অপারেশন (কম্ব্যাট সার্চ এন্ড রেসকিউ) অনুষ্ঠিত হয়। অপারেশনে বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি হতে উড্ডয়নকারী যুদ্ধ বিমান ও হেলিকপ্টারসহ বিমান বাহিনীর চৌকস কমান্ডোগণ অংশগ্রহণ করেন।

শত্রুপক্ষের আকাশসীমায় বিধ্বস্ত বিমান হতে প্যারাসুটের মাধ্যমে অবতরণকারী বৈমানিককে অনুসন্ধানকরতঃ উদ্ধার করে নিজ এলাকায় ফিরিয়ে আনার কৌশল সংক্রান্ত অনুশীলন করাই উক্ত অপারেশনের মূল উদ্দেশ্য ছিল।

উক্ত শীতকালীন মহড়ার উল্লেখযোগ্য অংশ হিসেবে বুধবার (৩ মার্চ) নোয়াখালী জেলার সুধারাম এয়ারফিল্ডে একটি বিশেষ এয়ার অপারেশন অনুশীলন করা হয়। যেখানে বাংলাদেশ কে গ্রীন ল্যান্ড ও রেড ল্যান্ড নামক দুটি আলাদা রাষ্ট্রে ভাগ করা হয়। এই অনুশীলনে নোয়াখালী জেলার সুধারাম এয়ারফিল্ড রেড ল্যান্ড এর গুরুত্বপূর্ণ ফরোয়ার্ড এয়ার বেজ হিসেবে ব্যবহৃত হয়।

এই বিশেষ এয়ার অপারেশনে বাংলাদেশ বিমান বাহিনীর তিনটি এমআই-১৭ হেলিকপ্টারে মাধ্যমে বাংলাদেশ সেনা বাহিনীর ১৫ জন প্যারা কমান্ডো এবং বাংলাদেশ বিমান বাহিনীর ৩০ জন গ্রাউন্ড কম্বাট্যান্ট সুধারাম এয়ারফিল্ডে অবতরণ করে উক্ত এয়ারফিল্ড দখল করার মাধ্যমে গ্রীন ল্যান্ড এর বিজয় নিশ্চিত করেন।

বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক শীতকালীন মহড়া ‘উইনটেক্স-২০২১’ এর মাধ্যমে বিমান বাহিনীর বৈমানিকগণ আকাশ যুদ্ধের বিভিন্ন প্রকার রণকৌশল সহ যুদ্ধ বিমানের মাধ্যমে আক্রমণ, ইন্টারসেপশন, আকাশ থেকে শত্রু কবলিত স্থান পর্যবেক্ষণ, রশদ সরবরাহ, সৈন্য ও যুদ্ধাস্ত্র স্থানান্তর, স্পেশাল অপারেশন, অনুসন্ধান ও উদ্ধার মিশন সহ সকল ধরনের কলাকৌশল অনুশীলন করেন।

এই মহড়ার মাধ্যমে আকাশ যুদ্ধ ছাড়াও ভ‚মিতে ঘাঁটি প্রতিরক্ষা ব্যবস্থাসহ সংশ্লিষ্ট সকল অনুশীলন করা হয়। মহড়াটি বিমান বাহিনীর সকল ঘাঁটি, স্টেশন ও ইউনিট ছাড়াও সিলেট, টাঙ্গাইল, লালমনিরহাট, শমশেরনগর, বরিশাল, রসুলপুর, সুধারাম সহ সারা বাংলাদেশে একযোগে পরিচালিত হয়। এ মহড়ায় বিমান বাহিনীর সকল যুদ্ধ বিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, র‌্যাডার ও ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য মিসাইল ইউনিটসহ বিমান বাহিনীর সকল সদস্য অংশগ্রহণ করেন।

উল্লেখ্য যে, মহড়াটিকে আরও ফলপ্রসু করার জন্য অন্যান্য বাহিনীর সাথে প্রয়োজনীয় সমন্বয় কল্পে স্বল্প পরিসরে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, সিভিল ডিফেন্স এবং বিএনসিসি (এয়ার উইং) অংশগ্রহণ করে।-আইএসপিআর

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
আবহাওয়া

ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, জেনে নিন

May 23, 2026, 11:59 AM Asia/Dhaka
নিহত হয়েছেন

রাশিয়া গিয়ে যুদ্ধক্ষেত্রে প্রাণ হারালেন কিশোরগঞ্জের জাহাঙ্গীর

May 23, 2026, 11:27 AM Asia/Dhaka
টোল আদায়

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় সোয়া ৩ কোটি টাকার টোল আদায়

May 23, 2026, 10:56 AM Asia/Dhaka
Latest News
আবহাওয়া

ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, জেনে নিন

নিহত হয়েছেন

রাশিয়া গিয়ে যুদ্ধক্ষেত্রে প্রাণ হারালেন কিশোরগঞ্জের জাহাঙ্গীর

টোল আদায়

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় সোয়া ৩ কোটি টাকার টোল আদায়

তাপপ্রবাহ

১৪ জেলায় বয়ে যাচ্ছে তাপপ্রবাহ, কিছু অঞ্চলে কালবৈশাখীর শঙ্কা

বৃষ্টির বার্তা

দুপুরের মধ্যে রাজধানীতে বৃষ্টির বার্তা

বিচারের মুখোমুখি

দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান শেখ হাসিনা

ঈদুল আজহার ছুটি

আজ থেকেই প্রাথমিক বিদ্যালয়ে টানা ১৫ দিনের ছুটি

হত্যার অভিযোগ

মা’দ’কা’সক্ত ছেলের বিরুদ্ধে অভিযোগ দিয়েছিলেন মা-বাবা, জেল থেকে বের হয়ে বাবাকে খু’ন

বাবা হলেন

ফের বাবা হলেন আশরাফুল

জরুরি নির্দেশনা

ভূমি মালিকদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp