জুমবাংলা ডেস্ক : শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রেস্তোরাঁ থেকে ১৯৯টি মরা মুরগি উদ্ধার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। আমিন মোহাম্মদ গ্রুপ পরিচালিত এই রেস্তোরাঁয় শনিবার (১২ জুন) দুপুরে অভিযান চালিয়ে মরা মুরগিগুলো জব্দ করা হয়।
জানা যায়, বিমানবন্দর এলাকায় আমদানি কার্গো ভিলেজের বিপরীত পাশে এ রেস্তোরাঁয় এপিবিএনের গোয়েন্দা দল ৭ জনকে আটক করেছে। এয়ারপোর্ট আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জিয়াউল হক বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন।
তিনি আরও জানান, আজ দুপুর আড়াইটায় বিমানবন্দর আর্মড পুলিশের একটি দল বিমানবন্দর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এয়ারপোর্ট রেস্তোরাঁর ভেতর থেকে ১৯৯টি মৃত মুরগি আটক করে। এসময় রেস্তোরাঁর ম্যানেজার, মৃত মুরগির সাপ্লায়ার, রেস্তোরাঁর বাবুর্চি সহ ৭ জনকে আটক করা হয়। ধারণা করা হচ্ছে, এই মুরগি রান্না করে ভোক্তাদের পরিবেশন করা হতো। আটক অভিযুক্তদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


