
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার (প্রিভেনটিভ) মো. সোলাইমান হোসেন। তিনি জানান, চোরাচালান প্রতিরোধে প্রিভেন্টিভ টিম বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান গ্রহণ করে নজরদারি করতে থাকে। নজরদারি ও তল্লাশীর একপর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে মালয়েশিয়া থেকে আসা যাত্রী শেখ সাদিকে তল্লাশি করা হয়। তখন তার কাছে ২ কেজি ৯৫০ গ্রাম সোনা পাওয়া যায়।
তিনি আরও জানান, আটককৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে এবং আটককৃত যাত্রীকে পুলিশে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



