Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের দুই নারী কেবিন ক্রু এক পাইলটের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনেছেন৷ অভিযোগের তদন্ত শুরু হয়েছে৷ বিমান এটাকে প্রথম লিখিত অভিযোগ দাবি করলেও জানা গেছে চাকরি হারানোর ভয়ে অনেকেই অভিযোগ করেন না৷ খবর ডয়চে ভেলের।

অভিযোগকারী দু’জন কেবিন ক্রু’র একজন বলেন, ‘‘ওই পাইলট দীর্ঘদিন ধরেই যৌন নিপীড়ন করে আসছিলেন৷ সর্বশেষ ২৬ অক্টোবর ককপিটে ডেকে তাদের যৌন নিপীড়ন করা হয়৷ তাদের দু’জনকে আলাদাভাবে ককপিটে ডেকে যৌন হয়রানি করেন ওই পাইলট৷ তিনি অভিযোগ করেন, ‘‘আমাকে ককপিটে ডেকে যৌন নিপীড়ন করেই তিনি ক্ষান্ত হননি, মোবাইলে নগ্ন ছবি দেখান এবং এরপর হোটেলে গিয়ে সময় কাটানোরও প্রস্তাব দেন৷ একই আচরণ করেন আমার সহকর্মীর সঙ্গে৷’’

তিনি বলেন, ‘‘আমি ছয় বছর ধরে কাজ করছি৷ পুরোটা সময়ই তিনি আমিসহ আরো অনেকের সঙ্গে যৌন নিপীড়নমূলক আচরন করেছেন৷ কিন্তু এবার আমাদের সহ্যের সীমা ছাড়িয়ে যায়৷ তাই আমরা ই-মেলে দুবাই থেকে বিমানে লিখিত অভিযোগ জানাই৷’’

তিনি আরো বলেন, ‘‘এটা ছিল টানা ১২ দিনের জেড ক্যাটাগরির ফ্লাইট৷ পুরোটা সময়ই তিনি যৌন হয়রানি করেন৷ কিন্তু ২৬ অক্টোবর ঢাকা থেকে আবুধাবি যাওয়ার সময় তিনি ভয়াবহ আচরণ করেন আমাদের দু’জনের সঙ্গে৷ আমরা দু’জন লিখিত অভিযোগ দেয়ার পরও ঢাকা ফেরার আগ পর্যন্ত তার যৌন নিপীড়ন থেকে রেহাই পাইনি৷’’

এদিকে অভিযুক্ত পাইলট কাছে দাবি করেন, ‘‘আমার বিরুদ্ধে কি অভিযোগ দেয়া হয়েছে তা আমাকে এখনো বিমান কর্তৃপক্ষ জানায়নি বা আমার বক্তব্য শোনার জন্য আমাকে ডাকেওনি৷ তবে সংবাদ মাধ্যমে যে খবর আমি দেখেছি তা সত্য হয়ে থাকলে আমি বলব আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে৷ আমার বয়স ৬০ বছর এবং আমার পেশাগত জীবন ৩০ বছরের৷ অতীতে কখনো এ ধরনের অভিযোগ আমার বিরুদ্ধে ওঠেনি৷ আমি মনে করি এটা আমার বিরুদ্ধে পেশাগত ষড়যন্ত্র৷ আর ককপিট একটা সংরক্ষিত জায়গা, সেখানে যৌন হয়ারানির প্রশ্নই ওঠে না৷’’

যৌন নিপীড়নের শিকার ওই নারী বলেন, ‘‘ইনফ্লাইট একজন পাইলটের অনেক ক্ষমতা৷ তিনি তখন সর্বেসর্বা৷ তাই যৌন হয়রানির শিকার হলেও চাকরি বাঁচাতে অনেকে অভিযোগ করেন না৷ আমরা শেষ পর্যন্ত সহ্য করতে না পেরে অভিযোগ করেছি৷ ওই পাইলটের বিরুদ্ধে আরো অনেকেরই অভিযোগ আছে৷ আমরা অভিযোগ করার পর তারা মুখ খুলতে শুরু করেছেন৷’’

বিমান এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে৷ অভিযোগকারী দুই নারী কেবিন ক্রু’র বক্তব্য নিয়েছে তদন্ত কমিটি৷ বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মোকাব্বির হোসেন বলেন, ‘‘আমরা অভিযোগকারীদের বক্তব্য নিয়েছি৷ সব পক্ষের বক্তব্য নেবো৷ অভিযোগ প্রমাণ হলে বিমান রুলে যা আছে সে অনুযায়ী ব্যবস্থা নেবো৷’’

নিপীড়ণের শিকার নারী বলেন, ‘‘আমাদের পর এখন অরো অনেকে অভিযোগ দিচ্ছেন বিমানে৷ আরো অনেক যৌন নিপীড়নের ঘটনা প্রকাশ পাবে৷ আমাদের পূর্ণ নিরাপত্তা দেয়ার কথা বলা হয়েছে৷ এখন পর্যন্ত কোনো দিক থেকে কোনো চাপ নেই৷ তবে ভবিষ্যতে কী হবে বলতে পারছি না৷’’

জানা গেছে, বিমানে কেবিন ক্রু’র সংখ্যা ছয়শ’র মতো৷ এরমধ্যে অর্ধেকই নারী৷ তাই এই ঘটনায় বিমানে ইনফ্লাইট নারী কেবিন ক্রুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে৷ কিন্তু বিমানের এমডি দাবি করেন, ‘‘এই ধরনের অভিযোগ আমার সময় এটাই প্রথম৷ আরা কোনো অভিযোগ এর আগে পাইনি৷ আর নারী কেবিন ক্রুদের নিরপত্তা নিয়ে প্রশ্ন ওঠার কোনো কারণ নাই৷ নিরপত্তার অভাব থাকলে ওই দুই নারী কি অভিযোগ করতে পারতেন?’’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.