
গেজেট প্রকাশ না করা পর্যন্ত জাতীয় পার্টির এমপিরা সংসদে যাবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন।
রবিবার (৩০ অক্টোবর) বিকালে বিরোধীদলীয় উপনেতার কার্যালয়ে জি এম কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় পার্টির সংসদীয় দলের সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জাতীয় পার্টির প্রেসসচিব খন্দকার দেলোয়ার জালালীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
জি এম কাদের সংসদে বিরোধীদলীয় উপনেতা হিসেবে আছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



