Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বিরোধীদলীয় নেতার আসনে বসছেন কে?
জাতীয় রাজনীতি স্লাইডার

বিরোধীদলীয় নেতার আসনে বসছেন কে?

By Hasan MajorJuly 20, 20192 Mins Read

বিরোধীদলীয় নেতার আসনে বসছেন কে?

Advertisement
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে তার সংসদীয় আসনটি শূন্য হওয়ার পাশাপাশি সংসদের বিরোধীদলীয় নেতার আসনটিও শূন্য হয়েছে। 

এরশাদের মৃত্যুতে কে বসছেন বিরোধীদলীয় নেতার চেয়ারে তা নিয়ে আলোচনার পাশাপাশি গুঞ্জন শুরু হয়েছে জাতীয় পার্টিতে। ইতোমধ্যে দলের চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন এতদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে থাকা জিএম কাদের।   

গত ১৪ জুলাই রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মাদ এরশাদ। 

এরশাদের অবর্তমানে জাতীয় পার্টিতে দুটি ভাগ লক্ষ্য করা যাচ্ছে। দলের নেতাকর্মীদের একটি অংশ রওশন এরশাদকে চাচ্ছেন বিরোধীদলীয় নেতার আসনে। এ অংশ মনে করছেন, যেহেতু এর আগেও রওশন এরশাদ বিগত সরকারের সময় বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করেছেন সেহেতু তিনিই বিরোধীদলীয় নেতা হওয়ার যোগ্য।

অন্যদিকে দলীয় নেতাকর্মীদের আরেকটি অংশ পার্টির বর্তমান চেয়ারম্যানকে বিরোধীদলীয় নেতার আসনে দেখতে চাচ্ছেন। তারা বলেন, দলের প্রধানই হবে বিরোধীদলীয় নেতা। এছাড়া, রওশন এরশাদেরও অনেক বয়স হয়ে গেছে। স্বামীকে হারিয়ে অনেকটা ভেঙ্গে পড়েছেন তিনি। তার পক্ষে বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করা সম্ভব হবে না। সংসদে বিরোধী দল হিসাবে জোরালো ভূমিকা পালন করতে চাইলে জিএম কাদেরের বিকল্প নাই।

তবে রাজনীতিবিদদের অনেকেই মনে করছেন, বিরোধীদলীয় নেতার আসনে কে বসবেন এটা সম্পূর্ণ নির্ভর করছে সরকার অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাওয়ার ওপর। এই মুহূর্তে রওশন এরশাদ এবং জিএম কাদের দুজনই তাঁর সুনজরে আছেন।    

দলীয় সূত্রে জানা যায়,  বিরোধীদলীয় নেতা কে হবেন এবং দলকে কিভাবে সুসংগঠিত করা যায় তা নিয়ে আলোচনা করতে আজ বিকালে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সঙ্গে জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদ বৈঠক করেছেন।

রওশন এরশাদের গুলাশানস্থ বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দুপুরের খাবার খেয়ে তারা দীর্ঘ সময় এ নিয়ে আলোচনা করেন। তবে বৈঠকে কি আলোচনা হয়েছে এ ব্যাপারে কিছু জানা যায়নি। 

গত বৃহস্পতিবার দলের চেয়ারম্যান জিএম কাদের জুমবাংলাকে বলেন, এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি। দলের মধ্যে আলোচনা করে নির্ধারণ করা হবে কে বিরোধীদলের নেতা হবেন। দলের সিদ্ধান্ত সরকারকে জানিয়ে দেয়া হবে।  

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
মির্জা ফখরুল

বসুন্ধরা আবাসিকে শিক্ষিত ও স্বচ্ছ মানুষের বাস : মির্জা ফখরুল

July 15, 2026
বিএনপি নেতা

বালু ব্যবসায়ীর কান কামড়ে বিএনপি নেতা বললেন, ‘এলাকা ছাড়’

July 15, 2026
প্রধানমন্ত্রী

সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার : প্রধানমন্ত্রী

July 15, 2026

Latest News

মির্জা ফখরুল

বসুন্ধরা আবাসিকে শিক্ষিত ও স্বচ্ছ মানুষের বাস : মির্জা ফখরুল

বিএনপি নেতা

বালু ব্যবসায়ীর কান কামড়ে বিএনপি নেতা বললেন, ‘এলাকা ছাড়’

প্রধানমন্ত্রী

সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার : প্রধানমন্ত্রী

Rain

ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন

Storm

রাতের মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

নাহিদ ইসলাম

কুড়িগ্রামে আসছেন এনসিপির নেতা নাহিদ ইসলাম

শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

দুইজনের মৃত্যুদণ্ড

দলিল লেখক মিন্টু হত্যার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের প্রতি বছর বর্ষায় একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

ঝড়ের আভাস

সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, ৮ অঞ্চলে ঝড়ের আভাস

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa