Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক বিশেষ ফ্লাইটে স্পেনে ফিরলেন ২৭৩ বাংলাদেশি
আন্তর্জাতিক জাতীয় প্রবাসী খবর

বিশেষ ফ্লাইটে স্পেনে ফিরলেন ২৭৩ বাংলাদেশি

By জুমবাংলা নিউজ ডেস্কJune 20, 20202 Mins Read
বিশেষ ফ্লাইটে স্পেনে ফিরলেন ২৭৩ বাংলাদেশি
বিশেষ ফ্লাইটে স্পেনে ফিরলেন ২৭৩ বাংলাদেশি। ছবি সংগৃহীত
Advertisement

আন্তর্জাতিক  ডেস্ক : বাংলাদেশে আটকে পড়া ২৭৩ জন প্রবাসী বাংলাদেশি মহামারি করোনার কারণে দীর্ঘ অপেক্ষার পর অবশেষে স্পেনে পৌঁছেছেন।

স্পেন বাংলা প্রেসক্লাবের উদ্যোগে বাংলাদেশ বিমানের বিজি-৪১০৯ নম্বরের বিশেষ ফ্লাইটে করে শুক্রবার (১৯ জুন) স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টায় মাদ্রিদ (বারাখাছ) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এসময় তাদের স্বাগত জানান মাদ্রিদস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা, স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ ও আগত যাত্রীদের পরিবারের সদস্যরা।

জানা যায়, করোনা মহামারি আকার ধারণ করার পূর্বে স্পেন থেকে অনেক প্রবাসী বাংলাদেশে গিয়েছিলেন। স্পেনে করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক পরিস্থিতির দিকে এগুলেও ফ্লাইটের অভাবে তারা স্পেনে ফিরতে পারছিলেন না। স্পেন বাংলা প্রেসক্লাবের আবেদনের প্রেক্ষিতে স্পেনস্থ বাংলাদেশ দূতাবাস ও স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সহযোগিতায় বাংলাদেশে আটকে পড়া প্রবাসীদের স্পেনে প্রত্যাবর্তনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে।

মাদ্রিদ বারাখাছ আন্তর্জাতিক বিমানবন্দরে আগত প্রবাসীদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মাদ্রিদস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. মোতাসিমুল ইসলাম। তিনি বলেন, স্পেন প্রবাসী বাংলাদেশিরা দীর্ঘদিন বাংলাদেশে আটকা পড়েছিলেন। বিভিন্ন সময় আমাদের সাথে তারা যোগাযোগ করেছেন যাতে স্পেনে ফিরে আসার ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়। বিমান বাংলাদেশে করে তারা ফিরলেন। এজন্য আমরা আনন্দিত। তিনি বাংলাদেশ বিমানসহ স্পেন বাংলা প্রেসক্লাব ও স্থানীয় বাঙালি কমিউনিটিকে ধন্যবাদ জানিয়ে বলেন, সকলের সহযোগিতায় বিমান বাংলাদেশ মাদ্রিদে অবতরণ করতে পেরেছে।

স্পেন বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দরা জানান, ‘আটকেপড়া যাত্রীদের ফেরাতে স্পেন বাংলা প্রেসক্লাব উদ্যোগ নেয়। নানাভাবে ফেসবুকে লাইভ প্রচারণা চালিয়ে আমাদের প্রচেষ্টায় স্পেন ফিরতে ইচ্ছুক প্রবাসীদের নাম রেজিস্ট্রেশন করি। এরপর তালিকা বিমানের দফতরে জমা দেই। পরে যাত্রীরা আগে আসলে আগে ভিত্তিতে ঢাকা-সিলেট ও চট্টগ্রাম বিমানের অফিসে যাত্রীরা টিকিটের টাকা জমা দেন। আটকেপড়া প্রবাসীদের স্পেন ফেরাতে বিশেষ ফ্লাইটের উদ্যোগ নেওয়ায় বিমানের সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa