Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home ধর্ম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত আজ
জাতীয় ধর্ম স্লাইডার

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত আজ

By Saumya SarakarFebruary 11, 20242 Mins Read

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত আজ

Advertisement
জুমবাংলা ডেস্ক : আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এটি ছিল বিশ্ব ইজতেমার ৫৭তম আয়োজন।

রবিবার টঙ্গীর তুরাগ নদের তীরে সকাল ১০টা থেকে বেলা ১১টার মধ্যে অনুষ্ঠিত হবে ইজতেমার এ পর্বের আখেরি মোনাজাত। গত ৮ ফেব্রুয়ারি শুরু হয় দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা।

ইজতেমার শেষ পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে শেষ মুহূর্তে ঢাকা, গাজীপুরসহ সারাদেশ থেকে বহু সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি ইজতেমা ময়দানে যোগ দিচ্ছেন। এ পর্বের আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।
এর আগে শনিবার ইজতেমার ময়দানে সমবেত ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্দেশে ইজতেমার শীর্ষ মুরুব্বিরা ইমান আমল ও দ্বীনের দাওয়াতে তাবলিগের ওপর গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন।

শেষ পর্বের ইজতেমা ঘিরে গত শুক্রবার থেকে টঙ্গীর ইজতেমার ময়দান মুসল্লিদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। আজ আখেরি মোনাজাতে বিভিন্ন স্থান থেকে আসা মুসল্লিরা শরিক হবেন।

টঙ্গীর তুরাগ নদের তীরে প্রতি বছর অনুষ্ঠিত হয় বিশ্ব ইজতেমা। দেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসুল্লি তুরাগ তীরে ইজতেমায় অংশ নেন। এছাড়া সৌদি আরব, মালয়েশিয়া, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, কাতার ও আফগানিস্তানসহ বিভিন্ন দেশের অসংখ্য মুসল্লি ইজতেমায় অংশ নিতে আসেন।

তাবলিগ জামাতের বিরোধের কারণে গত কয়েক বছর ধরে দুই পর্বে হচ্ছে বিশ্ব ইজতেমা। এবারও প্রথম পর্বে শুরায়ে নিজাম অনুসারী মুসল্লিরা এবং দ্বিতীয় পর্বে নিজামুদ্দিন অনুসারী মুসল্লিরা বিশ্ব ইজতেমায় অংশ নেন।

গত ১ ফেব্রুয়ারি আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ৪ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতে শেষ হয় প্রথম পর্বের আনুষ্ঠানিকতা।

ইজতেমা ময়দানের গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়েছে, আখেরি মোনাজাত উপলক্ষে শনিবার দিবাগত রাত ১২টা থেকে টঙ্গী-কামারপাড়া রোডসহ আশপাশের এলাকার মহাসড়কে যান চলাচল বন্ধ থাকবে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুরের ভোগরা বাইপাস পর্যন্ত এবং আবদুল্লাহপুর থেকে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে।

তবে দ্বিতীয় পর্বেও আখেরি মোনাজাত উপলক্ষে আখাউড়া, কুমিল্লা ও ময়মনসিংহসহ বিভিন্ন রুটে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। মোনাজাতের আগে ও পরে সব ট্রেন টঙ্গী স্টেশনে ৫ মিনিট যাত্রাবিরতি করবে।

রোজায় স্কুল খোলা: যা বলছেন শিক্ষক-অভিভাবকরা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
সময়

সময়ের পরিবর্তন: আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ

June 25, 2026
মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

June 24, 2026
শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

June 24, 2026

Latest News

সময়

সময়ের পরিবর্তন: আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ

মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

মালয়েশিয়ার শ্রমবাজার

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

ডিসি সারওয়ার

মাজারের টাকা নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল

bobby-hajjaj

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : ববি হাজ্জাজ

মোটরসাইকেল চালক

সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

সঞ্চয়পত্র বিক্রি

সঞ্চয়পত্র বিক্রিতে নতুন নির্দেশনা

পেনশন

পেনশন নিয়ে বড় সুখবর

বৃষ্টি

উত্তরে বন্যার শঙ্কা, যেসব অঞ্চলে হতে পারে বৃষ্টি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa