Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বিশ্ব ইজতেমায় আরও ২ মুসল্লির মৃত্যু
ইসলাম জাতীয় ধর্ম বিভাগীয় সংবাদ স্লাইডার

বিশ্ব ইজতেমায় আরও ২ মুসল্লির মৃত্যু

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 18, 2020Updated:January 18, 20202 Mins Read
বিশ্ব ইজতেমা
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দানে শুক্রবার রাতে আরও দুই মুসল্লি মারা গেছেন। খবর ইউএনবি’র।

ময়দানের জিম্মাদার প্রকৌশলী শাহ মো. মুহিবুল্লাহ জানান, বার্ধক্যজনিত কারণ ও অসুস্থতায় গত রাতে দুজন মারা গেছেন। এ নিয়ে গত দুদিনে ইজতেমা ময়দানে পাঁচ মুসল্লির মৃত্যু হয়েছে। তারা হলেন- সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার কাজী আলাউদ্দিন, নরসিংদীর বেলাব থানার সুরুজ মিয়া, গাইবান্ধার ফুলছড়ি থানার গোলজার হোসেন এবং রংপুরের হুমায়ুন কবির। অপর এক মুসল্লির পরিচয় জানা যায়নি।

এদিকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে ময়দানে মুসল্লিরা নির্ধারিত তাদের নির্ধারিত খিত্তায় খিত্তায় অবস্থান নিয়ে ইবাদত-বন্দেগি, জিকির-আশকারে মশগুল রয়েছেন। ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে বাদ ফজর বয়ান করেন ভারতের মাওলানা মোহাম্মদ মুরসালীন। আর এর বাংলা তরজমা করেন মুফতি আজিমউদ্দিন।

শুক্রবার রাত পর্যন্ত প্রায় ৩১ দেশের ১ হাজার ৪৪১ জন বিদেশি মেহমান এ পর্বে অংশ নিয়েছেন।

বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের নিরাপত্তায় ও যেকোন ধরনের অপতৎপরতা ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। প্রায় সাড়ে আট হাজার পুলিশ সদস্যের পাশাপাশি র‌্যাব সদস্যরা নিরাপত্তার দায়িত্বে কাজ করছেন। গড়ে তোলা হয়েছে পাঁচ স্তরের নিরাপত্তা বলয়। ওয়াচ টাওয়ার ও সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে ময়দানের চারপাশে থেকে, একই সাথে ময়দানের ভেতরে খিত্তায় খিত্তায় অবস্থান নিয়ে গোয়েন্দা কর্মীরা নজরদারি করা হচ্ছে।

টঙ্গীর তুরাগ নদীর তীরে শুক্রবার ভোরে শুরু হয় হজের পর মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ফজরের নামাজের পর ভারতের মাওলানা মুহাম্মদ ওসমানের আম বয়ানের মধ্য দিয়ে ৫৫তম ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। দুই ভাগে বিভক্ত হয়ে পড়া তাবলীগ জামাতের মাওলানা সাদ কান্ধলভির অনুসারী তাবলীগের সদস্যরা এ পর্বে অংশ নিচ্ছেন।

বিশ্ব ইজতেমার এবারের পর্বে ভারতের নিজামুদ্দিন মারকাজের শীর্ষ মুরব্বি মাওলানা সাদ কান্ধলভি যোগদান না করলেও তার পক্ষে তাবলীগের শীর্ষ মুরব্বি ও আলেমসহ ৩২ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নিচ্ছেন।

শাহ মো. মুহিবুল্লাহ বলেন, রবিবার জোহরের নামাজের আগেই আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
সাবেক এএসপি কারাগারে

সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি কারাগারে

July 3, 2026
মির্জা ফখরুল

মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয় : মির্জা ফখরুল

July 3, 2026
তারকা রেস্টহাউস

৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার

July 3, 2026

Latest News

সাবেক এএসপি কারাগারে

সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি কারাগারে

মির্জা ফখরুল

মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয় : মির্জা ফখরুল

তারকা রেস্টহাউস

৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার

ভাইসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে জব্দ ৬৬ কেজি সিসা, যমজ ভাইসহ গ্রেপ্তার ৩

Tuku

জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : টুকু

এইচএসসি পরীক্ষা

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এইচএসসিতে অংশ নেওয়ার সুযোগ পেলেন ৮ পরীক্ষার্থী

ভিসা

ভিসা আবেদনকারীদের জন্য নতুন বার্তা দিলো ভারতীয় হাইকমিশন

PM

জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, থাকবেন প্রধানমন্ত্রী

Army

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

Logo

বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তি আবেদনের তারিখ ঘোষণা, যেভাবে করবেন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa