Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে মিরাজের অনন্য কীর্তি
ক্রিকেট (Cricket) খেলাধুলা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে মিরাজের অনন্য কীর্তি

By Md EliasOctober 23, 20242 Mins Read

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম টেস্টে ব্যাটিংয়ে চূড়ান্ত ব্যর্থতা দেখিয়েছে বাংলাদেশ। মাত্র ১০৬ রানে গুটিয়ে যাওয়ার পর প্রোটিয়ারা ২০২ রানের লিড নেয়। সফরকারীদের কন্ডিশনের সঙ্গে মানিয়ে ব্যাটিং দক্ষতা দেখালেও, দ্বিতীয় ইনিংসের শুরুতে একই চিত্র টাইগারদের। সেই বিপর্যয় সামলে বাংলাদেশকে পথ দেখিয়েছে মেহেদী হাসান মিরাজ ও জাকের আলি অনিকের জুটি। এরই মাঝে অনন্য একটি কীর্তি গড়েছেন মিরাজ।

মিরাজের

Advertisement

বাংলাদেশি অলরাউন্ডার মিরাজ কীর্তি গড়েছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপের বর্তমান ২০২৩-২৫ চক্রে। যে কীর্তিতে বিশ্বক্রিকেটে এখন পর্যন্ত মিরাজ একমাত্র ক্রিকেটার। চলমান টেস্ট চক্রে ৫০০ রানের পাশাপাশি ৩০ এর বেশি উইকেট পেয়েছেন।

২০১৯ সাল থেকে শুরু হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত সর্বনিম্ন ৫০০ রান ও ৩০ উইকেট পাওয়ার কীর্তি ছিল তিনজনের। সেই তালিকায় এবার মিরাজও যুক্ত হলেন। ২০১৯-২১ চক্রে ১৩৩৪ রানের পাশাপাশি ৩৪ উইকেট শিকার করেছিলেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। ২০২১-২৩ চক্রে ভারতীয় তারকা রবীন্দ্র জাদেজা ৭২১ রান ও ৪৭ উইকেট নিয়েছেন। টেস্ট চ্যাম্পিয়নশিপের একই চক্রে একই কীর্তি গড়েন স্টোকসও। জাদেজার পর তিনি ৯৭১ রানের পাশাপাশি নেন ৩০ উইকেট। এবার মিরাজ চলমান চক্রে যুক্ত হলেন ৫১২ রান এবং ৩৪ নেওয়ার উইকেট নিয়ে।

স্বাভাবিকভাবেই চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সর্বোচ্চ রানসংগ্রাহক এবং উইকেটশিকারি মিরাজ। রান সংগ্রহে তার পরই অবস্থান মুমিনুল হকের। বাঁ-হাতি সাবেক এই টাইগার অধিনায়ক চলমান চক্রে ৪৭৮ রান করেছেন। এ ছাড়া মুশফিকুর রহিম ৪৫২ এবং নাজমুল হোসেন শান্ত করেছেন ৪৩৮ রান। এদিকে, বল হাতে চলমান টেস্ট চক্রে মিরাজের পর অবস্থান তাইজুল ইসলাম (২৪) ও হাসান মাহমুদের (২৩)।

দেশে নতুন কোনো সংকট বিএনপি চায় না : নজরুল ইসলাম

সবমিলিয়ে চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ রানসংগ্রাহক (এখন পর্যন্ত) ইংলিশ তারকা জো রুট। দুর্দান্ত ফর্মে থাকা এই ব্যাটারের বর্তমান চক্রে রান ১৭১২। তার ধারেকাছে নেই আর কেউ। এরপর যথাক্রমে আছেন ভারতের যশস্বী জয়সওয়াল (১২৬৫) ও ইংল্যান্ডের বেন ডাকেট (১২২৬)। এ ছাড়া সর্বোচ্চ উইকেট নিয়েছেন ভারতীয় অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন (৫৪)। এর বাইরে অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজলউড ৫১ এবং তার দুই সতীর্থ প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক সমান ৪৮টি করে উইকেট নিয়েছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Md Elias
  • Website

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.

Related Posts
আর্জেন্টিনা

মেসির গোলে সমতা ফেরাল আর্জেন্টিনা

July 7, 2026
মিশর

আর্জেন্টিনার বুকে কাঁপন ধরিয়ে বিরতিতে মিশর

July 7, 2026
messi-miss

মেসির পেনাল্টি মিস

July 7, 2026

Latest News

আর্জেন্টিনা

মেসির গোলে সমতা ফেরাল আর্জেন্টিনা

মিশর

আর্জেন্টিনার বুকে কাঁপন ধরিয়ে বিরতিতে মিশর

messi-miss

মেসির পেনাল্টি মিস

egypt

আর্জেন্টিনার জাল কাঁপাল মিশর

egypt-coach

ম্যাচের আগে আর্জেন্টিনাকে যে হুংকার দিয়ে রাখলেন মিসরের কোচ

ফিলিস্তিন

আর্জেন্টিনা ম্যাচের আগে আলোচনায় ফিলিস্তিন, কী বলছেন মিশরের কোচ

স্কালোনি

ব্রাজিলের হার নিয়ে মুখ খুললেন স্কালোনি

লিওনেল মেসি

প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন লিওনেল মেসি

মিয়া খলিফা

স্পেন ম্যাচে স্টেডিয়ামে আলো ছড়ালেন মিয়া খলিফা

২০৩০ সালের বিশ্বকাপ

২০৩০ সালের বিশ্বকাপে সরাসরি খেলবে আর্জেন্টিনাসহ যে ৬ দেশ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa