Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home জাতীয় বিশ্ব যক্ষ্মা দিবস আজ
জাতীয় স্লাইডার

বিশ্ব যক্ষ্মা দিবস আজ

By Bhuiyan Md TomalMar 24, 2024, 1:00 AM Asia/Dhaka3 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে মোট যক্ষ্মা রোগীর সংখ্যা আনুমানিক ৩ লাখ ৭৯ হাজার। গত বছর ৩ লাখ ১ হাজার ৫৬৪ রোগী শনাক্ত করেছে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি। সেই হিসাবে মোট অনুমিত যক্ষ্মা রোগীর ২১ শতাংশ শনাক্তের বাইরে। চিকিৎসার বাইরে থাকা রোগীরা যক্ষ্মার জীবাণু ছড়াচ্ছে এবং আরও রোগী বাড়ানোর ঝুঁকি তৈরি করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির পরিসংখ্যান বলছে, গত বছর শনাক্ত রোগীর মধ্যে পুরুষ ৫৬ শতাংশ ও নারী ৪২ শতাংশ। দৈনিক যক্ষ্মা রোগী শনাক্ত হয়েছে ৮২৬ জন এবং মারা গেছেন ১৯ জন। অবশ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যানে বাংলাদেশে প্রতিদিন যক্ষ্মায় অনেক বেশি মৃত্যুর তথ্য দেওয়া হয়েছে। গ্লোবাল যক্ষ্মা প্রতিবেদন-২০২৩ অনুযায়ী, এ রোগে আক্রান্তের তালিকায় বাংলাদেশ বিশ্বে সপ্তম। দেশে ২০২২ সালে যক্ষ্মায় মারা গেছে ৪২ হাজার।

এমন পরিস্থিতির মধ্যে আজ রবিবার পালিত হচ্ছে বিশ্ব যক্ষ্মা দিবস। এবার দিবসটির প্রতিপাদ্য– ‘হ্যাঁ আমরা যক্ষ্মা নির্মূল করতে পারি’। যক্ষ্মা দিবস উপলক্ষে স্বাস্থ্য অধিদপ্তর র‍্যালি করবে। এ ছাড়া জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সম্মেলন কক্ষে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানার উপস্থিতিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

২০৩৫ সালের মধ্যে যক্ষ্মা নির্মূলের লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে শনাক্তের বাইরে থাকা রোগীদের শনাক্ত করে চিকিৎসার আওতায় আনতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির বিভাগীয় বিশেষজ্ঞ ডা. আহমদ পারভেজ জাবীন বলেন, যক্ষ্মা নিয়ন্ত্রণে সরকারের চ্যালেঞ্জগুলো হলো– অভ্যন্তরীণ অর্থনৈতিক জোগান বাড়ানো, শনাক্তের বাইরে থাকা রোগী শনাক্ত, শিশু যক্ষ্মা রোগী শনাক্ত ও ওষুধ প্রতিরোধী যক্ষ্মা রোগীর শনাক্তকরণ বাড়ানো। এ ছাড়া মলিকুলার ডায়াগনস্টিক পরীক্ষাগারের সংখ্যা বৃদ্ধি করা, তাৎক্ষণিক কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে রিপোর্ট করা এক্স-রের ব্যবস্থা প্রয়োজন।

তিনি আরও বলেন, শিশু যক্ষ্মা রোগীর মাত্র চার শতাংশ আমরা শনাক্ত করতে পারি। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব বলছে, বাংলাদেশে শিশু যক্ষ্মা রোগী আছে ১০ শতাংশ। এখনও ৬ শতাংশ শিশু যক্ষ্মা রোগী আমাদের শনাক্তের বাইরে। তাদের শনাক্ত করা গেলে ঝুঁকিটা কমত।

ডা. জাবীন বলেন, আরেকটি চ্যালেঞ্জ হলো, অনেক রোগী চিকিৎসা শুরু করলেও শেষ করেন না। তারা মোবাইল ফোনের যে নম্বর দেন, তা বন্ধ করেন। অনেকে ভুল ঠিকানা দেন। ফলে তাদের আর খোঁজ নেওয়া যায় না। এই রোগীরা সংক্রমণ ছড়ানোর পাশাপাশি ওষুধ প্রতিরোধী রোগীর সংখ্যা বাড়াচ্ছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, বর্তমানে ওষুধ প্রতিরোধী যক্ষ্মায় (এমডিআর-টিবি) আক্রান্তের সংখ্যা ২ হাজার ৭২৯। ২০২৩ সালে দেশে যক্ষ্মায় মারা গেছে প্রায় ৭ হাজার মানুষ। দেশে একটি ন্যাশনাল রেফারেন্স ল্যাবরেটরি ও ৫টি রিজিওনাল রেফারেন্স ল্যাবরেটরির মাধ্যমে জাতীয় ও বিভাগীয় পর্যায়ে রোগ শনাক্ত করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির পরিচালক ডা. মাহফুজুর রহমান সরকার বলেন, যক্ষ্মা শনাক্ত আগের তুলনায় বেড়েছে। এখনও আমরা যক্ষ্মার উচ্চ ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। প্রাথমিক পর্যায়ে শনাক্ত ও চিকিৎসা দেওয়া গেলে যক্ষ্মা নিয়ন্ত্রণে আসবে। আমরা সে লক্ষ্যে কাজ করছি। এ ছাড়া আমরা যক্ষ্মা প্রতিরোধী চিকিৎসা দিচ্ছি। মৃত্যুর হার কমিয়ে আনতে পেরেছি। ২০১০ সালে যক্ষ্মা রোগে আনুমানিক মৃত্যু ছিল প্রতি লাখে ৫৪ জন, যা ২০২২ সালে কমে প্রতি লাখে ২৫ জনে দাঁড়িয়েছে।

বিদেশিরা বাংলাদেশ থেকে জলবায়ু পরিবর্তন মোকাবিলার কৌশল শিখতে আগ্রহী

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at ZoomBangla iNews, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
আবহাওয়া অধিদপ্তর

ঈদের দিন বৃষ্টি থাকবে নাকি তাপপ্রবাহ, জানালো আবহাওয়া অধিদপ্তর

May 22, 2026, 11:16 PM Asia/Dhaka
Logo

নবম পে স্কেলে যাদের বেতন ও সুযোগ-সুবিধা বেশি বৃদ্ধি পাচ্ছে

May 22, 2026, 10:32 PM Asia/Dhaka
Fish-Market

ঈদ সামনে রেখেও ঊর্ধ্বমুখী মাছের বাজার

May 22, 2026, 9:57 PM Asia/Dhaka
Latest News
আবহাওয়া অধিদপ্তর

ঈদের দিন বৃষ্টি থাকবে নাকি তাপপ্রবাহ, জানালো আবহাওয়া অধিদপ্তর

Logo

নবম পে স্কেলে যাদের বেতন ও সুযোগ-সুবিধা বেশি বৃদ্ধি পাচ্ছে

Fish-Market

ঈদ সামনে রেখেও ঊর্ধ্বমুখী মাছের বাজার

Asif Mahmud

আপনারা ভায়োলেন্স বেছে নিলে, আমরাও বাধ্য হব : আসিফ

ramisa

কেন রামিসা হত্যা, পুলিশ ও পরিবার যা বলছে

rab

সিলেটে রোমহর্ষক ঘটনা: ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত

মানুষের মূত্র

ইউরিয়ার বিকল্প হিসেবে ব্যবহার হচ্ছে মানুষের মূত্র

হজ

হজ শেষ না হওয়া পর্যন্ত ইরানে হামলা স্থগিতের আহ্বান সৌদির

শিশু

টিকার পরও শিশুরা কেন হামে মা ‘রা যাচ্ছে

Nasir Uddin

মামলা নিচ্ছে না পুলিশ, থানার সামনে অবস্থান নিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp