Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বিশ্ব সংস্থার যৌথ উদ্যোগে কো-চেয়ার হলেন প্রধানমন্ত্রী
জাতীয়

বিশ্ব সংস্থার যৌথ উদ্যোগে কো-চেয়ার হলেন প্রধানমন্ত্রী

By Saiful IslamNovember 21, 20202 Mins Read

বিশ্ব সংস্থার যৌথ উদ্যোগে কো-চেয়ার হলেন প্রধানমন্ত্রী

Advertisement
জুমবাংলা ডেস্ক : রোগ সৃষ্টিকারী জীবাণুদের ওষুধ প্রতিরোধী হয়ে ওঠা ঠেকাতে জরুরি ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে গুরুত্বপূর্ণ সব কার্যকর ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করতে বিশ্ব জুড়ে যাত্রা শুরু করেছে নতুন একটি প্লাটফর্ম। আন্তর্জাতিক পর্যায়ের তিনটি বিশেষায়িত সংস্থার যৌথ উদ্যোগে শুক্রবার প্লাটফর্মটির সূচনা হয়। বিশ্বের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতাদের সমন্বয়ে গঠিত ‘ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স গ্রুপ অন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিসট্যান্স’ নামের এই প্লাটফর্মটির কো-চেয়ার মনোনীত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পাশাপাশি বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া মোত্তেলি-ও গ্রুপটিতে একই দায়িত্ব পালন করবেন।

জাতিসংঘের দুই সহযোগী প্রতিষ্ঠান খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পাশাপাশি প্লাটফর্মটি গঠনে যৌথ ভূমিকা রেখেছে প্রাণীর রোগ প্রতিরোধে বিশ্বজুড়ে কাজ করা ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর অ্যানিম্যাল হেলথ (ওআইই)।

ওষুধের বিরুদ্ধে জীবাণুদের ক্রমেই প্রতিরোধী হয়ে ওঠা বা ‘অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিসট্যান্স’ মোকাবিলায় জরুরি পদক্ষেপ বাস্তবায়নের জন্য কাজ করবে এই গ্রুপটি। বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধান এবং মন্ত্রীদের পাশাপাশি গ্রুপটির সদস্য হিসেবে রয়েছেন বেসরকারি খাত এবং নাগরিক সমাজের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা।

বিশ্ব জুড়ে পরিচিত এসব সদস্য নিজেদের নেতৃত্ব এবং প্রভাব কাজে লাগিয়ে জীবাণু ধ্বংসে সক্ষম ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করতে ভূমিকার রাখবে। একই সঙ্গে জীবাণুদের ওষুধ প্রতিরোধী হয়ে ওঠার মারাত্মক পরিণতির বিষয়ে বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণ করবেন তারা। এর পাশাপাশি ‘অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিসট্যান্স’ মোকাবিলায় জরুরি পদক্ষেপ নিতে সহায়তাও দেবেন প্লাটফর্মটির সদস্যরা।

বিশ্ব জুড়ে অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ চলার মধ্যে যাত্রা শুরু করলো প্লাটফর্মটি। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিসট্যান্স বিষয়ক আন্তঃসংস্থা সমন্বয় গ্রুপের পরামর্শে এবং জাতিসংঘ মহাসচিবের সমর্থনে প্লাটফর্মটি সৃষ্টি হয়।

ওষুধের বিরুদ্ধে জীবাণুদের ক্রমেই প্রতিরোধী হয়ে ওঠাকে বিশ্বের সবচেয়ে জরুরি হুমকি বলে বর্ণনা করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। মানুষ, প্রাণী, উদ্ভিদ এবং পরিবেশের স্বাস্থ্যের জন্য এই পরিস্থিতি খুবই মারাত্মক বলে বর্ণনা করেন তিনি। জাতিসংঘ মহাসচিব বলেন, এই পরিস্থিতিতে বিপন্ন হতে পারে খাদ্য নিরাপত্তা, আন্তর্জাতিক বাণিজ্য, অর্থনৈতিক উন্নয়ন আর ক্ষতিগ্রস্থ হতে পারে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজিএস) বাস্তবায়নে অর্জিত অগ্রগতি। রোগ সৃষ্টিকারী জীবাণু ওষুধ প্রতিরোধী হয়ে উঠতে থাকলে স্বাস্থ্য সেবার ব্যয়, হাসপাতালে ভর্তি, চিকিৎসার ব্যর্থতা, অসুস্থতার তীব্রতা এবং মৃত্যু বাড়বে বলেও সতর্ক করেন তিনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Fatima-Tasneem-Juma

জাবেরের পর এবার পদ ছাড়লেন জুমা

July 8, 2026
Sangsad

গ্রামে বিদ্যুৎ সংকট আমাদের বিব্রত করে : সংসদে বিএনপির এমপি

July 8, 2026
সায়েদাবাদ টার্মিনাল

সায়েদাবাদ টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন

July 8, 2026

Latest News

Fatima-Tasneem-Juma

জাবেরের পর এবার পদ ছাড়লেন জুমা

Sangsad

গ্রামে বিদ্যুৎ সংকট আমাদের বিব্রত করে : সংসদে বিএনপির এমপি

সায়েদাবাদ টার্মিনাল

সায়েদাবাদ টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন

বজ্রবৃষ্টির পূর্বাভাস

রাত ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্টের ভাড়া নিচ্ছেন না মালিকরা

ctg-flood

ভারী বর্ষণে চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ, পরিদর্শনে প্রতিমন্ত্রী

world-bank

বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান খান

Sajek

সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন

PM

প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেলে যাচ্ছেন শনিবার, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

বিনামূল্যে শাটল সার্ভিস

শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের জন্য বিনামূল্যে শাটল সার্ভিস চালু

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa