আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দাবি এখনো মেনে নেয়নি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে আইসিসি নির্দিষ্ট কোনো সময় বেঁধে দিয়েছে—এমন তথ্য অস্বীকার করেছে বিসিবি।

বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সময়সীমা

Advertisement

রোববার (১৮ জানুয়ারি) বিসিবির সঙ্গে আইসিসির একটি প্রতিনিধি দল বৈঠক করে। ওই বৈঠকের পর বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, আগামী ২১ জানুয়ারির মধ্যে আইসিসি বাংলাদেশের অংশগ্রহণ বিষয়ে সিদ্ধান্ত জানাবে।

তবে এই সময়সীমার কথা এবার অস্বীকার করেছে বিসিবি। সোমবার (১৯ জানুয়ারি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিসিবির মিডিয়া বিভাগের চেয়ারম্যান আমজাদ হোসেন এ দাবি নাকচ করে দেন।

আমজাদ হোসেন বলেন, ‘গত ১৭ জানুয়ারি আইসিসির একজন প্রতিনিধি ঢাকায় আসেন এবং আমাদের ক্রিকেট দলের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক হয়। সেখানে আমরা যে ভেন্যুতে খেলতে পারছি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরি।’

তিনি আরও বলেন, ‘আমরা বিকল্প ভেন্যুর জন্য আইসিসির কাছে অনুরোধ জানিয়েছি। প্রতিনিধিদের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তারা আমাদের জানিয়েছেন, এই বিষয়গুলো আইসিসিকে অবহিত করা হবে এবং পরে সিদ্ধান্ত জানানো হবে।’

আইসিসি কোনো নির্দিষ্ট সময়সীমা জানায়নি উল্লেখ করে তিনি বলেন, ‘কবে সিদ্ধান্ত জানানো হবে বা নির্দিষ্ট কোনো তারিখ কিছু্ই আমাদের জানানো হয়নি। শুধু বলা হয়েছে, পরবর্তী বৈঠকের তারিখ আমাদের জানিয়ে দেওয়া হবে।’

পাকিস্তানে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

প্রসঙ্গত, গত ৩ জানুয়ারি ভারতের ক্রিকেট বোর্ডের নির্দেশে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স, যা বাংলাদেশে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.