Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা বিশ্বকাপ জিতেও সেই স্বর্ণের ট্রফি দেশে নিতে পারেনি আর্জেন্টিনা
খেলাধুলা

বিশ্বকাপ জিতেও সেই স্বর্ণের ট্রফি দেশে নিতে পারেনি আর্জেন্টিনা

By Sibbir OsmanDecember 20, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক: বরণ করে নিতে অপেক্ষায় হাজারো আর্জেন্টাইন। জয় উদযাপন করতে লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছে। আর্জেন্টিনার রাজধানী দেখলে মনে হবে যেন মানুষের ঝড় শুরু হয়েছে।

তবে অর্জনের বিশ্বকাপ জিতেও আসল ট্রফি নিয়ে দেশে ফিরতে পারেনি আর্জেন্টিনার এই দল। আর্জেন্টিনা একা নয়, ফিফার নিয়মানুযায়ী বিশ্বকাপ জেতার পরেও ট্রফি নিজেদের কাছে রাখতে পারে না কোনও দলই। জয়ী দলকে ব্রোঞ্জের একটি প্রতিমূর্তি দেওয়া হয়। আর্জেন্টিনা দলের কাছেও সেটা আছে। ২০০৬ সালের আগ পর্যন্ত চ্যাম্পিয়ন দেশের কাছে এই ট্রফিটি থাকতো পরবর্তী বিশ্বকাপ মূল পর্বের ড্র না হওয়া পর্যন্ত। কিন্তু এখন আর এমনটি করা হয় না।
মেসি কাপ

Advertisement

আসল ফুটবল ট্রফিটি ২০১৬ সাল থেকে সুইজারল্যান্ডের জুরিখের ফিফা ওয়ার্ল্ড ফুটবল মিউজিয়ামে প্রদর্শিত হয়ে থাকে। তাছাড়া এটি শুধু কোকাকোলার সৌজন্যে বিশ্ব ট্রফি পরিভ্রমণে সামিল হয়ে থাকে। ২০০৬ সালে প্রথম বিশ্ব ট্যুরে বের হয় বিশ্বকাপ ট্রফি।

আগে ফিফার নিয়ম ছিল কোনো দেশ তিন বার বিশ্বকাপ জিতলে তাদের আসল ট্রফিটি দিয়ে দেওয়া হবে। ১৯৭০ সালে তৃতীয় বার বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। আসল জুলে রিমে ট্রফি দেওয়া হয়েছিল পেলেদের।
মেসি
আসল ট্রফি নিজ দেশে নিয়েও সেটা ধরে রাখতে পারেনি পেলের ব্রাজিল। ১৯৮৩ সালের ১৯ ডিসেম্বর সেই ট্রফি চুরি হয়ে যায়। অনেক খোঁজার পরেও সেটা আর ফেরত পাওয়া যায়নি। ধারণা করা হয়, ট্রফির সোনা গলিয়ে বিক্রি করে দেওয়া হয়েছিল সেটা। কারণ চুরি যাওয়ার কয়েকদিন পরে পাওয়া গিয়েছিল ট্রফির নিচের অংশটা যেটা কিনা সোনার নয়। সেই অংশটিও এখন রাখা আছে সুইজারল্যান্ডের ফুটবল মিউজিয়ামে। এই ঘটনার পর বিশ্বকাপে এসেছে নতুন ট্রফি।

এখনকার ট্রফিটা প্রথম দেওয়া হয়েছিল ১৯৭৪ সালে। কিন্তু ১৯৮৩ সালে ট্রফি হারিয়ে যাওয়ার ঘটনার পর থেকে কোনও দেশকেই আসল ট্রফি নিয়ে যেতে দেওয়া হয় না। তাই ৩৬ বছর পর ট্রফি জিতেও মেসিরা নিয়ে যাবেন ‘নকল’ ট্রফি। যেটি আসল ট্রফির মতো দেখতে হলেও আসল ব্রোঞ্জের তৈরি একটি প্রতিমূর্তি।

বিশ্বকাপ জয়ী মেসির গায়ের সেই রাজকীয় পোশাক বগুড়ার তৈরি!

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
Messi

সিংহাসনে বসার ম্যাচে আরও যেসব রেকর্ড গড়েছেন মেসি

June 23, 2026
Romero Messi

অস্ট্রিয়াকে হারানোর পর বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

June 23, 2026
কাবাডি হ্যান্ডবল

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

June 23, 2026

Latest News

Messi

সিংহাসনে বসার ম্যাচে আরও যেসব রেকর্ড গড়েছেন মেসি

Romero Messi

অস্ট্রিয়াকে হারানোর পর বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

কাবাডি হ্যান্ডবল

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

golden boot

গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

Austria Argentina WCup Soccer

শেষ ৩২ নিশ্চিত, তবুও দুশ্চিন্তা কমেনি আর্জেন্টিনার!

Lionel Messi

এক ম্যাচেই মেসির চার গিনেস রেকর্ড

World Cup

পরবর্তী রাউন্ডে এ কারা গেলেন এবং কারা ছিটকে গেলেন

আর্জেন্টিনার প্রতিপক্ষ

আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া সম্পর্কে যা জানা জরুরি

আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa