Advertisement

স্পোর্টস ডেস্ক : সরাসরি ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দিয়ে লাতিন আমেরিকার মাঠে ফিরছে ফুটবল।

বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৬টা ১০ মিনিটে ঘরের মাঠে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাই অভিযান শুরু করবে মেসির আর্জেন্টিনা। আর পরদিন (৯ অক্টোবর) ভোর ৬টা ৩০ মিনিটে বলিভিয়াকে আতিথ্য দেবে ব্রাজিল।

কিন্তু সেই ম্যাচেই নেইমার প্রায় অনিশ্চিত বলে জানা গেছে। ফের ইনজুরিতে পড়লেন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার।

বুধবার বলিভিয়ার বিপক্ষে ম্যাচ সামনে রেখেই টেরেসোপোলিসে অনুশীলন করেছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। অনুশীলনে পিঠের নিচের দিকে ব্যথা অনুভব করেন নেইমার। এরপর মাঠ ছাড়েন তিনি।

ব্যথার কারণে অনুশীলন থেকে নেইমারকে উঠিয়ে নেয়া হয় বলে নিশ্চিত করেছেন সেলেকাওদের চিকিৎসক রদ্রিগো লাসমার।

বিশ্বকাপ বাছাইপর্বে নেইমারকে দল পাবে কিনা প্রশ্নে লাসমার জানান, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের চিকিৎসা চলছে। তার ইনজুরি কতটুকু গুরুতর তা জানতে আগামী ২৪ ঘন্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। এখনও নির্দিষ্ট করে কিছু বলা না গেলেও বলিভিয়ার সঙ্গে সেই ম্যাচের আগেই তিনি সেরে উঠবেন বলে আশা করা হচ্ছে। ম্যাচটিতে তাকে পেতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে দল।

শনিবার বলিভিয়ার বিপক্ষে ব্রাজিল স্কোয়াড

গোলরক্ষক

এডারসন (ম্যান সিটি), সান্তোস (আথলেতিকো পারানায়েজ), ওয়েভারটন (পালমেইরাস)

ডিফেন্ডার

দানিলো (জুভেন্টাস), গ্যাব্রিয়েল মেনিনো (পালমেইরাস), অ্যালেক্স তেলেস (পোর্তো), রেনান লোদি (আতলেতিকো মাদ্রিদ), থিয়াগো সিলভা (চেলসি), মার্কুইনোস (পিএসজি), ফেলিপে (অ্যাতলেটিকো মাদ্রিদ)। রদ্রিগো কাইয়ো (ফ্লামেঙ্গো)

মিডফিল্ডার

কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফাবিনিও (লিভারপুল), ব্রুনো গিমারেস (লিঁও), দগলাস লুইজ (অ্যাস্টন ভিলা), ফিলিপ কুতিনিও (বার্সেলোনা), এভারটন রিবেইরো (ফ্লামেঙ্গো)

ফরোয়ার্ড

নেইমার (পিএসজি), গ্যাব্রিয়েল জেসুস (ম্যানচেস্টার সিটি), রিচার্লিসন (এভারটন), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), এভারটন (বেনফিকা), রবার্তো ফিরমিনো (লিভারপুল), ম্যাথিয়াস কুনহা (হার্থা বার্লিন)

তথ্যসূত্র: সিবিএস স্পোর্টস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.