স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপে দাপট দেখাচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির ভিএআর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি)।

এই প্রযুক্তির সাহায্যে যেমন অসংখ্য গোল বাতিল হয়েছে, তেমনই পেনাল্টি দিয়েছেন রেফারিরা। ভিএআরের সাহায্য নিয়ে খেলোয়াড়দের লাল কার্ডও দেখিয়েছেন রেফারি।

বল জালে জড়িয়ে যাওয়ার পরেও উল্লাস করতে পারছেন না ফুটবলাররা। তাকিয়ে থাকছেন রেফারির দিকে। দেখছেন রেফারি কানে লাগানো যন্ত্রে কারও সঙ্গে কথা বলছেন কিনা।

কথা বলতে দেখলেই আশঙ্কা শুরু হচ্ছে। আশঙ্কা গোল বাতিলের।

গ্রুপ পর্বের ৪৮টি ম্যাচে ভিএআরের সিদ্ধান্তে বাতিল হয়েছে মোট ১৭টি গোল। তার মধ্যে ওপেন প্লে থেকে ৯টি গোল বাতিল হয়েছে। অর্থাৎ, ফুটবলার গোল দেওয়ার পরে ফাউলের কারণে সেই গোল বাতিল করেছেন রেফারি। ৮টি গোল বাতিল হয়েছে অফসাইডের কারণে।

আর সবটাই হয়েছে ভারের সাহায্যে। ভার প্রযুক্তির দায়িত্বে থাকা রেফারি মাঠের রেফারিকে পরামর্শ দিয়েছেন। সেই পরামর্শ মেনে গোল বাতিল করেছেন রেফারি।

এবারের বিশ্বকাপে ৮টি পেনাল্টি দিয়েছেন রেফারিরা। তার মধ্যে অবশ্য ৫টি পেনাল্টি মিস করেছেন ফুটবলাররা। পোল্যান্ডের বিরুদ্ধে লিওনেল মেসির পেনাল্টি বাতিল তার মধ্যে একটি। ভারের সাহায্য নিয়ে পেনাল্টি দিয়েছিলেন রেফারি।

সেই সিদ্ধান্ত নিয়ে অবশ্য বিতর্ক হয়েছে। কিন্তু মেসির শট বাঁচিয়ে দেন পোল্যান্ডের গোলরক্ষক শেজনি।
বিশ্বকাপে বাতিল

Advertisement

আবার ভারের সাহায্যে পেনাল্টি বাতিলও হয়েছে। বেলজিয়ামের বিরুদ্ধে ক্রোয়েশিয়ার পক্ষে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। কিন্তু পরে ভারের সাহায্যে সেই পেনাল্টি বাতিল করেন রেফারি। কারণ, ক্রোয়েশিয়ার ফুটবলারকে ফাউল করার আগে তাদেরই এক ফুটবলার অফসাইডে ছিলেন।

ভারের সাহায্যে গোলও হয়েছে এবারের বিশ্বকাপে। ২টি গোল অফসাইডের কারণে বাতিল করেছিলেন লাইন্সম্যান। কিন্তু পরে ভার সেই সিদ্ধান্ত খারিজ করে দেয়।

তবে সব থেকে উল্লেখযোগ্য, এবারের বিশ্বকাপে ভারের সাহায্যে লাল কার্ড। ইরানের বিরুদ্ধে ওয়েলসের গোলরক্ষক ওয়েন হেনসি ফাউল করেন। বক্সের বাইরে ইরানের মেহদি তারেমিকে ফাউল করেন তিনি।

প্রথমে রেফারি হলুদ কার্ড দেখান। কিন্তু পরে ভারের সাহায্য নিয়ে লাল কার্ড দেখান রেফারি। এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বের ৪৮টি ম্যাচে এই একটিই লাল কার্ড দেখানো হয়েছে।

আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচের দায়িত্বে আলোচিত সেই রেফারি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.