Advertisement
স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার জানালেন ১৬ বছর আগের বিশ্বকাপে ভারতের কাছে হারের রহস্য। পাকিস্তানের এই সাবেক পেসার নিজের ইউটিউব চ্যানেলে জানান, দলের তৎকালীন অধিনায়ক ওয়াকার ইউনুসের দুর্বল নেতৃত্বের জন্যই সেবার হার মানতে হয়েছিল পাকিস্তানকে।

সেঞ্চুরিয়ানে অনুষ্ঠিত পাকিস্তান-ভারত ম্যাচে ২৭৩ রান করেও ‘টিম ইন্ডিয়া’কে হারাতে পারেনি পাকিস্তান। অথচ পাকিস্তানের বোলিং আক্রমণ সেবার দুরন্ত ছিল।

ইউটিউব চ্যানেলে শোয়েব বলেন, ‘২০০৩ বিশ্বকাপের পাকিস্তান-ভারত ম্যাচ ছিল আমার ক্রিকেট ক্যারিয়ারের সবচেয়ে হতাশাজনক ম্যাচ। আমরা ২৭৩ রান করেও ওইদিন ভারতকে থামাতে পারিনি।’
পাকিস্তানের ব্যাটিংয়ের শেষে ড্রেসিংরুমের কথাও জানিয়েছেন শোয়েব। তিনি বলেন, ‘আমাদের ইনিংসের শেষে দলের সতীর্থদের বলেছিলাম, আমরা ৩০-৪০ রান কম করেছি। আমার কথা শুনে দলের বাকিরা চেঁচিয়ে উঠেছিল। সবাই বলেছিল, ২৭৩ রানও যদি জেতার জন্য যথেষ্ট না হয়, তা হলে কত রান দরকার। অনেকেই বলেছিল, আমরা ভারতকে আউট করে দিতে পারব। আমি জানতাম পিচ ব্যাটিংসহায়ক। দ্বিতীয় ইনিংসেও ব্যাটসম্যানরা সুবিধা পাবে।’

শোয়েব বলেন, ‘আমরা যখন বল করতে নামি, তখন আমি ঠিকমতো দৌড়াতে পারছিলাম না। শচীন আর শেবাগ শুরু থেকেই মারছিল। পয়েন্টের উপর দিয়ে আমাকে ছক্কাও মারে।’

শোয়েব মার খাচ্ছেন দেখে অধিনায়ক ওয়াকার ইউনুস তাকে আক্রমণ থেকে সরিয়ে নেন। পরে আবার তাকে আক্রমণে আনেন ওয়াকার। তখন অবশ্য অনেক দেরি হয়ে গেছে। ওয়াকার যখন পরে আক্রমণে আনেন শোয়েবকে, তখন শর্ট বল করছিলেন তিনি। এরকমই একটা দুরন্ত গতির শর্ট বল থেকে শচীন ব্যাট সরাতে না পেরে আউট হন। শোয়েব বলেন, ‘দুর্বল নেতৃত্বের জন্য ম্যাচটা হারতে হয়েছিল।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.