স্পোর্টস ডেস্ক: চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় সীমিত ওভারের বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আইসিসি। উদ্বোধনী ম্যাচে আগামী ৫ অক্টোবর মুখোমুখি হবে গেল আসরের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ড। এর দুইদিন পরই মাঠে নামছে বাংলাদেশ। ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ লড়াই।

মোট ছয়টি ভেন্যুতে নিজেদের ম্যাচগুলো খেলবে তামিম বাহিনী। এর মধ্যে দুইটি করে ম্যাচ খেলবে কলকাতা, পুনে ও ধর্মশালায়। এ ছাড়া একটি করে ম্যাচ খেলবে ব্যাঙ্গালুরু, মুম্বাই ও দিল্লিতে। প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে গুয়াহাটিতে।

Advertisement

ধর্মশালায় আফগানদের পর বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষেও খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। এ ছাড়া পুনেতে স্বাগতিক ভারতের বিপক্ষে ১৯ অক্টোবর ও গ্রুপপর্বে তাদের শেষ ম্যাচে ১২ নভেম্বর টাইগারদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

কলকাতায় ২৮ অক্টোবর প্রথম ম্যাচ বাংলাদেশের। এখানে মূলত পাকিস্তান ও বাছাইপর্ব পেরিয়ে আসা চ্যাম্পিয়ন দলের বিপক্ষে মাঠে নামবে চন্ডিকা হাথুরুসিংহের দল। অন্যদিকে বাছাইপর্ব পেরিয়ে আসা রানার্স-আপ দলের সঙ্গে দিল্লিতে খেলবে বাংলাদেশ দল।

বিশ্ব ক্রিকেটের এই মহাযজ্ঞ ১০টি ভেন্যুতে হবে। প্রায় ৪৬ দিন চলবে এই টুর্নামেন্ট। দুটি সেমিফাইনাল হবে ১৫ নভেম্বর মুম্বাই ও ১৬ নভেম্বর কলকাতায়। আর আহমেদাবাদে ১৯ নভেম্বর হবে ফাইনাল।

এ ছাড়া মূল টুর্নামেন্ট শুরুর আগে হায়দরাবাদ, থিরুভানান্থাপুরাম ও গুয়াহাটিতে হবে প্রস্তুতি ম্যাচ। যেগুলো ২৯ সেপ্টেম্বর শুরু হয়ে ৩ অক্টোবর পর্যন্ত চলবে।

২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের সূচি :

প্রতিপক্ষ- তারিখ- ভেন্যু
আফগানিস্তান- ৭ অক্টোবর-ধর্মশালা
ইংল্যান্ড- ১০ অক্টোবর- ধর্মশালা
নিউজিল্যান্ড- ১৪ অক্টোবর- চেন্নাই
ভারত- ১৯ অক্টোবর- পুনে
দক্ষিণ আফ্রিকা-২৪ অক্টোবর- মুম্বাই
বাছাইপর্ব ১- ২৮ অক্টোবর- কলকাতা
পাকিস্তান- ৩১ অক্টোবর- কলকাতা
বাছাইপর্ব ২- ৬ নভেম্বর- দিল্লি
অস্ট্রেলিয়া- ১২ নভেম্বর -পুনে

চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে কাঁদিয়ে শিরোপা জিতল আর্জেন্টিনা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.