
অভিযোগপত্রে বলা হয়, ‘ফিফা নির্বাহী কমিটির কয়েকজন সাবেক সদস্য ভোট নিয়ে ঘুষের প্রস্তাব পেয়েছিলেন এবং তা গ্রহণও করেছিলেন।’
এ ব্যাপারে দক্ষিণ আমেরিকা ফুটবলের (কনমেবল) সাবেক প্রধান নিকোলাস লিওজ এবং ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সাবেক সভাপতি রিকার্ডো টিসেইরার বিপক্ষে অভিযোগ গঠন করেছে মার্কিন বিচার বিভাগ। তারা আরও জানায়, ‘২০২২ বিশ্বকাপ আয়োজনের স্বত্ব কাতারকে পাইয়ে দিতে টাকার বিনিময়ে ভোট দিয়েছিলেন দু’জনই।’
২০১৮ বিশ্বকাপ আয়োজনের স্বত্ব রাশিয়াকে পাইয়ে দিতে টাকার বিনিময়ে ভোট দিয়েছিলেন সাবেক ফিফা সহসভাপতি জ্যাক ওয়ার্নার। ৪ মিলিয়ন পাউন্ড পেয়েছিলেন তিনি। ভোটাভুটিতে ইংল্যান্ডকে হারিয়ে ২০১৮ বিশ্বকাপ আয়োজনের স্বত্ব পেয়েছিল রাশিয়া।
গত বছর নিজ গৃহে মারা যান লিওজ। ২০০৬ থেকে ২০১২ সালের মধ্যে নানা ব্যাপারে ঘুষ নেওয়ায় ফুটবল থেকে আজীবনের জন্য টিসেইরাকে আগেই নিষিদ্ধ করে ফিফা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



