
আজ বিকেল ৪টা ৫৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে টাইগার যুবাদের বহনকারী বিমানটি। বিমান অবতরণ করার পর জলকামানের রংধনু বানিয়ে গার্ড অব অনার দেওয়া হবে বিশ্বচ্যাম্পিয়নদের। বাংলাদেশের মাটিতে প্রথমবারের মতো কোনো দল পেতে যাচ্ছে এ সম্মান। এজন্য বিমানবন্দরে উপস্থিত থাকবে দমকল বাহিনী।
ওয়াটার স্যালুটের মাধ্যমে অভ্যর্থনা শেষে বিমান থেকে তাদের নামিয়ে আনবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিমানবন্দরে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এছাড়াও উপস্থিত থাকার কথা রয়েছে বিসিবির সকল পরিচালকদেরও।
চ্যাম্পিয়নদের বিশ্বজয়ের উপলক্ষে বমানবন্দরে ভিআইপি লাউঞ্জে কাটা হবে বিশাল কেক। সেখান থেকে ভিআইপি প্রোটোকলে খেলোয়াড়দের ক্রিকেট বোর্ডে নিয়ে আসবে বিসিবি। সেখানে ক্রিকেটারদের নিয়ে আলাদা কথা বলবেন বিসিবি সভাপতি। এরপর সন্ধ্যা সাতটায় অধিনায়ক আকবর, বিসিবি সভাপতি পাপন ও কোচ নাভিদ নেওয়াজের সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন।
সংবাদ সম্মেলনের পর ক্রিকেটারদের জন্য বিসিবিতে ডিনার পর্ব শেষ করার মাধ্যমে সব আনুষ্ঠানিকতার সমাপ্তি ঘটবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



