Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home বিসিএস পরীক্ষা দিতে মানতে হবে ১১ নির্দেশনা
জাতীয়

বিসিএস পরীক্ষা দিতে মানতে হবে ১১ নির্দেশনা

By Shamim RezaMarch 18, 20213 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : দেশে করোনা সংক্রমণের হার যখন ঊর্ধ্বমুখী তখন বিসিএস পরীক্ষা হলে সংক্রমণের হার বাড়তে পারে এমন আশঙ্কা করে পরীক্ষা পিছিয়ে দেয়ার দাবি জানিয়েছেন অনেক প্রার্থী। একদল পরীক্ষা স্থগিত চেয়ে আদালতে রিটও করেছিলেন। তবে, হাইকোর্ট সেই রিট খারিজ করে দিয়ে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা আয়োজন করতে পিএসসিকে নির্দেশ দিয়েছেন।

ফলে করোনা সংক্রমণ বাড়ার মধ্যেই আগামীকাল শুক্রবার (১৯ মার্চ) ৪১তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ পরীক্ষায় প্রায় পৌনে পাঁচ লাখ শিক্ষার্থী অংশ নেবেন।

এদিকে করোনার প্রাদুর্ভাব বাড়ায় পাবলিক পরীক্ষা বন্ধসহ ১২ সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। কিন্তু এই পরীক্ষার সব প্রস্তুতি গ্রহণ করার পর ‘এ মুহূর্তে পরীক্ষা বন্ধ করা খুবই কঠিন’ বলে গণমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন।

তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে বিসিএস পরীক্ষা নেয়া হবে। এজন্য আমরা কিছু নির্দেশনা দিয়েছি সেগুলো কেন্দ্র এবং পরীক্ষায় অংশ নেয়াদের মানতে হবে।

নির্দেশনা :

১. প্রতিটি পরীক্ষা হলে পর্যান্ত আলো-বাতাসের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

২. পরীক্ষার হলের বাইরে পরীক্ষার্থীদের হাত ধোয়া এবং হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করতে হবে।

৩. হলে প্রবেশের সময় শরীরের তাপমাত্রা পরিমাপ করার জন্য নন-কন্ট্যাক্ট ইনফ্রারেড থার্মোমিটারের সুবিধা রাখতে হবে।

৪. প্রতিটি পরীক্ষা হলের কন্ট্রোল রুমে মাস্ক এবং জীবাণুনাশকের ব্যবস্থা থাকতে হবে।

৫. শিক্ষাপ্রতিষ্ঠানের মেঝেসহ সকল এলাকা পরিষ্কার ও জীবাণুমুক্ত করতে হবে।

৬. স্বাস্থ্যবিধি পালনের বার্তা সম্বলিত পোস্টার/ফেস্টুনের মাধ্যমে প্রচার করতে হবে।

৭. অপেক্ষমাণ জনসমাগম নিয়ন্ত্রণ করতে হবে। এক্ষেত্রে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেয়া যেতে পারে।

৮. শিক্ষাপ্রতিষ্ঠানে পানি, স্যানিটেশন এবং বর্জ্য ব্যবস্থাপনার সুবিধা এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হবে।

৯. পরীক্ষার্থীরা কমপক্ষে তিন ফুট দূরত্ব রজায় রেখে হলে প্রবেশ করবে। প্রয়োজনে গোল চিহ্ন দিয়ে দাঁড়ানোর স্থান নির্দিষ্ট করে দিতে হবে। মাস্ক ছাড়া কোনো পরীক্ষার্থী হলে প্রবেশ করতে পারবে না।

১০. আসন ব্যবস্থায় দুইজন পরীক্ষার্থীর মধ্যে কমপক্ষে তিন ফুট দূরত্ব থাকতে হবে।

১১. পরীক্ষা হলের বাইরে অভিভাবকদের সমাবেশ পরিহারসহ যেকোনো ধরনের জনসমাগম পরিহার করতে হবে।

গত ১৩ জানুয়ারি ৪১তম বিসিএসের তারিখ ঘোষণা করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ঘোষণা অনুযায়ী, আগামী ১৯ মার্চ এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিভিন্ন ক্যাডারে দুই হাজার ১৬৬ শূন্যপদে প্রার্থী নিয়োগ দিতে ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ২০১৯ সালের নভেম্বরে। ওই বছরের ৫ ডিসেম্বর থেকে আবেদন জমা নেয়া চলে ২০২০ সালের ৪ জানুয়ারি পর্যন্ত।

প্রার্থীদের মধ্যে প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার পদে ৩২৩ জনসহ সাধারণ ক্যাডারে ৬৪২ জন, প্রফেশনাল ও টেকনিক্যাল ক্যাডারে ৬১৯ জন, সাধারণ শিক্ষা ক্যাডারে ৮৯২ জন, সহকারী শিক্ষক প্রশিক্ষণের জন্য ১৩ জনসহ মোট দুই হাজার ১৬৬ জনকে নিয়োগ দেয়া হবে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Police a

নারী পুলিশকে চড় দিলেন জুমা, ভিডিওতে যা দেখা গেল

February 6, 2026
আইনশৃঙ্খলা বাহিনী

আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি : প্রেস উইং

February 6, 2026
শুল্কমুক্ত সুবিধা

জাপানে ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

February 6, 2026
Latest News
Police a

নারী পুলিশকে চড় দিলেন জুমা, ভিডিওতে যা দেখা গেল

আইনশৃঙ্খলা বাহিনী

আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি : প্রেস উইং

শুল্কমুক্ত সুবিধা

জাপানে ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

Guli biddo

কেউ গুলিবিদ্ধ নয়, দাবি পুলিশের

শিক্ষক

দেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সব শিক্ষককে ট্যাব দেবে বিএনপি

ঝালকাঠিতে শীতলপাটি উপহার পেয়ে মঞ্চেই শুয়ে পড়লেন জামায়াত আমির

ক্ষমতা

বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ সংযোজনের ঘোষণা

জাবের

ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ

আইডি কার্ড

ভোটার আইডি কার্ড অনলাইনে কিভাবে ডাউনলোড করবেন?

ক্ষমতা

প্রায় ১০ লাখ নতুন চাকরির প্রতিশ্রুতি বিএনপির

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.