বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। কমিশনের ওয়েবসাইটে বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৯ এপ্রিল ২০২৬ থেকে দেশের আটটি বিভাগীয় শহরে এ লিখিত পরীক্ষা শুরু হবে।

প্রথম দিন অনুষ্ঠিত হবে বাংলা বিষয়ের পরীক্ষা, যা ১০০ নম্বরের এবং সময় নির্ধারিত ৩ ঘণ্টা। অন্য বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে যথাক্রমে ৯, ১২, ১৬, ১৯, ২০, ২১, ২২ ও ২৩ এপ্রিল।
নির্দেশনাগুলো—
আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা বর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষার সময়সূচি পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।
রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
পরীক্ষার হল, আসনব্যবস্থা এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


