Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা বিসিবি জোড়াতালি দিয়ে চলছে : আসিফ মাহমুদ
ক্রিকেট (Cricket) খেলাধুলা

বিসিবি জোড়াতালি দিয়ে চলছে : আসিফ মাহমুদ

By Md EliasNovember 17, 20242 Mins Read

দেশের রাজনৈতিক পালাবদলের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতিসহ কয়েকটি পদে পরিবর্তন আসলেও, অধিকাংশ পদই খালি রয়েছে। এ নিয়ে কিছুদিন আগেই বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল বলেছিলেন, বিসিবি জোড়াতালি নিয়ে চলছে। আর এই কথাকে অস্বীকার করেননি ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও।

বিসিবি

Advertisement

রোববার (১৭ নভেম্বর) যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অন্তর্বর্তীকালীন সরকারের গত ১০০ দিনের কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন করেন তিনি। সেখানে বিসিবির জোড়াতালি নিয়ে চলার বিষয়ে কথা বলেছেন ক্রীড়া উপদেষ্টা এবং আশ্বাস দিয়েছেন, দ্রুত সমস্যা সমাধানের।

আসিফ বলেন, এটা সত্য যে বিসিবি জোড়াতালি নিয়ে চলছে। কারণ, অনেক পরিচালকরা এখন নেই। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী নতুন পরিচালকদের আমাদের নিতে হবে। সেটা নেয়ার ক্ষেত্রেও কিছু চ্যালেঞ্জ আছে। যেমন আমাদের ক্রীড়া সংস্থাগুলো এখনো পুনর্গঠন হয়নি। পুর্নগঠনের কার্যক্রম চলমান আছে।

‘সেগুলো পুনর্গঠন হলে তার মাধ্যমে নিয়মতান্ত্রিক উপায়েই নতুন পরিচালক যোগ হবে। বিসিবির বিভাগগুলো ভাগ করে দেওয়ার ব্যাপার আছে। সেগুলো ভাগ করে দিলে বিসিবির কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে আমি মনে করছি।’

মূলত, প্রায় একযুগ ধরে ক্রিকেট বোর্ড শাসন করে আসছিল আওয়ামী লীগের জড়িত ব্যক্তিরা। সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ছিলেন আওয়ামী লীগের সংসদ সদস্য ও মন্ত্রী। রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে যাকে আর জনসম্মুখে দেখা যায়নি। পদত্যাগ করেছেন বাকি সদস্যরাও।

এ বিষয়ে ক্রীড়া ‍উপদেষ্টা বলেন, খুবই দুঃখজনক, আমাদের খেলাধুলাকে যেভাবে রাজনৈতিকীকরণ করা হয়েছে। বিসিবিতে তো ধারাবাহিকতা ভাঙার কোনো কথা ছিল না। যদি বিসিবিতে রাজনৈতিকীকরণ না করা হতো, তাহলে দেশে পরিবর্তন আসলেও বিসিবি তার মতোই থাকতে পারতো; ধারাবাহিকভাবে তার কার্যক্রম পরিচালনা করতে পারতো।

৫টি কারণে আমাদের ড্রাগন ফল খাওয়া দরকার

তিনি আরও বলেন, আমি যখন দায়িত্ব নিলাম, তখন বিসিবির পরিচালকদের পাওয়া যাচ্ছিল না। কারও সঙ্গে যে পরামর্শ করব, এমন একটা লোক পর্যন্ত ছিল না। স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনার মাধ্যমে, গঠনতান্ত্রিক অনেক জটিলতা ছিল। আইসিসির যে ফ্রেমওয়ার্ক আছে তার মধ্যে থেকে আমরা নিয়মতান্ত্রিকভাবে বিসিবিতে পরিবর্তন এনেছি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Md Elias
  • Website

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.

Related Posts
yerba-mate

‘ইয়ারবা মাতে’ কী, এর উপকারিতা কেমন? মেসি ছাড়াও কে কে পান করেন

July 2, 2026
Messi

মেসির জন্মদিনে চিঠি লেখা সেই খুদে ভক্ত এবার পাড়ি জমাচ্ছে বিশ্বকাপে!

July 2, 2026
কোয়ার্টার ফাইনাল

নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা

July 2, 2026

Latest News

yerba-mate

‘ইয়ারবা মাতে’ কী, এর উপকারিতা কেমন? মেসি ছাড়াও কে কে পান করেন

Messi

মেসির জন্মদিনে চিঠি লেখা সেই খুদে ভক্ত এবার পাড়ি জমাচ্ছে বিশ্বকাপে!

কোয়ার্টার ফাইনাল

নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা

Spots

জিতলেও বালোগুনের লাল কার্ড কি ভোগাবে যুক্তরাষ্ট্রকে?

লেনদেনের ফি

ব্যাংকের টাকা লেনদেনের ফি নিয়ে নতুন নির্দেশনা

লিওনেল মেসি

স্পাইডারম্যানের জালে লিওনেল মেসি, ২০ সেকেন্ডের উপস্থিতিতেই নিলেন ১৮৫ কোটি!

Brazil

শুধু ব্রাজিল নয়, আর্জেন্টিনাও কখনো নরওয়ের বিপক্ষে জিততে পারেনি

Japan

হালান্ডকে ব্রাজিল ম্যাচে বিশ্রামে থাকতে পরামর্শ

polymarket_top7-team

বিশ্বকাপ কে জিতবে, ৪ বিলিয়ন ডলারের প্রেডিকশন মার্কেটে এগিয়ে ‘৭ দেশ’

মেসি

‘মেসি আরো গোল করুক, তবে আমার লক্ষ্য বিশ্বকাপ ট্রফি’

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa