Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা বিসিবিতে এসেই সবার আগে যা চাইলেন পাপন, তলব করলেন যাদের
খেলাধুলা

বিসিবিতে এসেই সবার আগে যা চাইলেন পাপন, তলব করলেন যাদের

By Sibbir OsmanOctober 22, 2019Updated:October 22, 20192 Mins Read

স্পোর্টস ডেস্ক : ঘড়ির কাঁটায় সময় তখন দুপুর ১টা ১০ মিনিট। ক্রিকেটারদের ১১ দফা দাবি ও উদ্ভুত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সভা ডেকেছে বিসিবি জরুরী সভায় যোগ দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এলেন সভাপতি নাজমুল হাসান পাপন। এসেই তলব করলেন বিসিবি মিডিয়া বিভাগের কর্মীদের। ‘আজকের সব পত্রিকা নিয়ে এস।’ বিসিবির মিডিয়া বিভাগে প্রতিদিনের পত্রিকা বান্ডেল করে রাখা থাকে। সেই বান্ডেল নিয়ে সভাকক্ষে ছুটলেন মিডিয়া কর্মী বুলবুল।
পাপন

Advertisement

বিসিবি বসের উদ্দেশ্য কী সেটা পরিষ্কার। গতকাল বাংলাদেশ ক্রিকেটাঙ্গনে ঘটে যাওয়া বিষ্ফোরণ সভাসদদের সঙ্গে খুঁটিয়ে খুঁটিয়ে আলোচনা করবেন। সভাসদের অন্যান্যরা অবশ্যই দুপুর সাড়ে ১২টার মধ্যেই বিসিবিতে উপস্থিত হয়েছেন। সব শেষে যোগ দিলেন পাপন। বাংলাদেশ ক্রিকেটের অচলাবস্থা নিরসনে যে সভাটি দুপুর ১২টায় শুরু হওয়ার কথা ছিল তা পূর্ব নির্ধারিত সময়ে শুরু হয়নি। শুরু হতে দুপুর ২টা।

অবশ্য আজকের সভায় করণীয় নিয়ে গতকাল সন্ধ্যায়ই বেক্সিমকো কার্যালয়ে পরিচালক ও ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-কোয়াব’র সঙ্গে বসেছিলেন পাপন। জানা গেছে, সেই সভায় ক্রিকেটারদের ১১ দফার অধিকাংশ দাবীই নীতিগতভাবে মেনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আজ সভা শেষে তার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
Screenshot_25
উল্লেখ্য, বিসিবি’র নানা বিতর্কিত সিদ্ধান্ত ও দেশের ক্রিকেটের চলমান অসংগতিতে অসন্তোষ প্রকাশ করে সোমবার (২১ অক্টোবর) সাকিব-তামিম-মুশফিক-মাহমুদউল্লাহরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছেন। তাদের ১১ দফা দাবি না মানা পর্যন্ত সব ধরনের ক্রিকেটে খেলবেন না বলে তারা সাফ জানিয়ে দিয়েছেন।

এতে করে হুমকির মুখে পড়েছে চলমান জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। এছাড়া আগামী মাসে ভারতে আসন্ন সফরও হুমকির মুখে পড়ে।

ক্রিকেটারদের মুখপাত্র হয়ে বাংলাদেশের টেস্ট ও টি–টোয়েন্টি অধিনায়ক সাকিব জানান, ‘দাবি পূরণ না হওয়া পর্যন্ত কোনো ক্রিকেটীয় কার্যক্রমে অংশ নেবে না ক্রিকেটাররা।’

এর পরিপ্রেক্ষিতেই জরুরি সভাটি ডাকা হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
ভিনিসিয়ুস জুনিয়র

টানা তিন ম্যাচে ম্যাচসেরা ভিনিসিয়ুস জুনিয়র

June 25, 2026
vini

ভিনির গোল কেন বাতিল হয়েছিল, সত্যিই কি ফাউল ছিল

June 25, 2026
সুইজারল্যান্ড

কানাডাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন সুইজারল্যান্ড, নকআউটে দুই দলই

June 25, 2026

Latest News

ভিনিসিয়ুস জুনিয়র

টানা তিন ম্যাচে ম্যাচসেরা ভিনিসিয়ুস জুনিয়র

vini

ভিনির গোল কেন বাতিল হয়েছিল, সত্যিই কি ফাউল ছিল

সুইজারল্যান্ড

কানাডাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন সুইজারল্যান্ড, নকআউটে দুই দলই

নেইমার

অবশেষে ৯৮২ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমারের প্রত্যাবর্তন

ব্রাজিল

ভিনিসিয়ুসের জোড়া গোলে স্কটল্যান্ডকে উড়িয়ে নকআউটে ব্রাজিল

Brazil

৩ ঘণ্টা বিমানে আটকা ব্রাজিল দল, মায়ামিতে পৌঁছাতে দেরি

Worldcup Rolan

বিশ্বকাপে রোনালদোর চার রেকর্ড, ছুঁলেন নতুন উচ্চতা

ব্রাজিল-আর্জেন্টিনা

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

ফিফা

টাইব্রেকারের নিয়ম বদলাতে চায় ফিফা, নতুন প্রস্তাব নিয়ে আলোচনা

গোল্ডেন বুট

গোল্ডেন বুটের দৌড়ে মেসি–এমবাপ্পে–হালান্ড, কে এগিয়ে?

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa