Pakistan’s cricket team captain Babar Azam poses for photographs after a media briefing in Lahore on November 20, 2020, ahead of the team tour in New Zealand. (Photo by Arif ALI / AFP) (Photo by ARIF ALI/AFP via Getty Images)
Advertisement
স্পোর্টস ডেস্ক : বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজম। নানা কারণে নিয়মিত খবরের শিরোনামে আসেন তিনি। আবারো আলোচনায় উঠে এসেছেন পাকিস্তানের অধিনায়ক। এবার অবশ্য অক্রিকেটীয় কারণে! বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই ব্যাটসম্যান।

জানা গেছে, ২৬ বছর বয়স্ক বাবর পরিবারের মধ্যেই উপযুক্ত পাত্রী খুঁজে পেয়েছেন। সবকিছু ঠিক থাকলে আগামী বছরই নিজের কাকার মেয়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। দুই পরিবারেরই এই বিয়েতে সম্মতি রয়েছে। পাকিস্তানের বিভিন্ন চ্যানেলে চাচাতো বোনের সঙ্গে তার বিয়ের খবরের সংবাদ প্রকাশিত হয়েছে।

বাবরের বিরুদ্ধে গত বছর যৌন নির্যাতনের অভিযোগ এনেছিলেন এক নারী। সংবাদ সম্মেলন করে তিনি জানিয়েছিলেন, বাবর বিগত ১০ বছর ধরে তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন নির্যাতন করে আসছেন। এমনকি বাবরের সঙ্গে সম্পর্কে থাকাকালীন সময়ে অন্তঃসত্ত্বাও হয়ে পড়েন তিনি।

সেই নারী আরো দাবি করেন, গর্ভবতী হওয়ার খবর যাতে বাইরে না আসে সেজন্য বাবর তাকে মারধোর করেন এবং খুনের হুমকিও দেন! তিনি জানান, বাবর আর তিনি একই স্কুলে পড়তেন। এক এলাকাতেও থাকতেন। পাকিস্তানি সাংবাদিক সাজ সাদিক এই খবর টুইট করেছিলেন।

বাবর বিয়েটা সেরে ফেলুন এমনটা চান তার জাতীয় দলের সতীর্থ আজহার আলিও। সোশ্যাল মিডিয়ায় আজহার আলি অনুরাগীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে হাজির ছিলেন। সেখানেই এক ফ্যান জানতে চান যে, বাবরকে কী তিনি কোনো পরামর্শ দিতে চান?

জবাবে আজহার বলেছিলেন যে, বাবর এবার বিয়ে করে নে। আজহারের এই পরামর্শে কোথাও একটা গন্ধ পাওয়া যাচ্ছে যে, তিনিও জানেন বাবরের বিয়ের কথা!

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.