আন্তর্জাতিক ডেস্ক : প্রথম স্ত্রীকে না জানিয়ে তৃতীয় বিয়ে করছিলেন আসিফ রফিক নামের এক ব্যক্তি। খবর পেয়ে বিয়ের আসরে হাজির হন আসিফের প্রথম পক্ষের স্ত্রী মাদিয়া। এরপর বিয়ের আসরেই প্রথম স্ত্রী ও তার পরিবারের হাতে বেধড়ক পিটুনি খান অভিযুক্ত আসিফ রফিক। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের করাচিতে।
পাকিস্তানি গণমাধ্যম সূত্রে জানা যায়, ২০১৪ সালে মাদিয়াকে বিয়ে করেন আসিফ। মাদিয়া দাবি করেন, তাকে না জানিয়ে জিন্না বিশ্ববিদ্যালয়ের এক নারী কর্মীকে বিয়ে করেন তিনি।
মাদিয়া সেই বিয়ের কথা জানতে পারলে তার কাছে ক্ষমা চেয়ে নেন আসিফ। তখন দ্বিতীয় স্ত্রীকে বাপের বাড়ি রেখে এসে আবার তাকে বিয়ে করার শর্তে আসিফের সঙ্গে থাকতে রাজি হন মাদিয়া। সে অনুসারে মাদিয়াকে আবারো বিয়ে করেন আসিফ।
কিন্তু আবারো আসিফ বিয়ের পিঁড়িতে বসতেই তা জানতে পারেন মাদিয়া। বিয়ের আসরে মাদিয়া ও তার পরিবারের লোকজন আসিফকে ব্যাপক মারধর করেন। সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
First wife thrashes husband at his third wedding in Karachihttps://t.co/BYqSFASNIL pic.twitter.com/sJOj54eYcl
— The Express Tribune (@etribune) February 11, 2020
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


