
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম তাঁর উদ্ধৃতি দিয়ে বলেন, ‘তিনি (সামাদ) একজন সৎ, দক্ষ, সাহসী ও নিবেদিতপ্রাণ সরকারি কর্মকর্তা ছিলেন।’
শেখ হাসিনা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকালে ড. সামাদের ভূমিকার কথা স্মরণ করে বলেন যে, তিনি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে মুজিবনগর সরকারে যোগ দিয়েছিলেন যখন তিনি রাঙ্গামাটিতে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তিনি আরো বলেন, সামাদ ১৯৯৬ সালে ভারতের সঙ্গে ঐতিহাসিক গঙ্গা পানি বন্টন চুক্তি এবং পার্বত্য এলাকায় প্রায় দুই দশকের বিশৃঙ্খলার অবসান ঘটাতে ১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতি (পিসিজেএসএস)’র সঙ্গে শান্তি চুক্তি করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



