Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বুধবার চীন সফরে যাচ্ছে আওয়ামী লীগের প্রতিনিধি দল
জাতীয় ট্র্যাভেল রাজনীতি স্লাইডার

বুধবার চীন সফরে যাচ্ছে আওয়ামী লীগের প্রতিনিধি দল

By Hasan MajorSeptember 2, 20193 Mins Read

বুধবার চীন সফরে যাচ্ছে আওয়ামী লীগের প্রতিনিধি দল

Advertisement
জুমবাংলা ডেস্ক: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আব্দুল মতিন খসরুর নেতৃত্বে দলটির উচ্চ পর্যায়ের ২০ সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার ভোরে চীনের উদ্দেশে দেশত্যাগ করবে।

কমিউনিস্ট পার্টি অব চায়না (সিপিসি)’র আমন্ত্রণে দলটি এই সফরে যাচ্ছে। খবর বাসসের।

আজ বিকালে ধানমন্ডি-৩ এ আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার কার্যালয় থেকে এডভোকেট আব্দুল মতিন খসরু বলেন, ‘এই সফরকালে আমরা সিপিসি নেতৃবৃন্দের সঙ্গে দেখা করে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করব। আলোচনায় রোহিঙ্গা সংকট ও মিয়ানমারে তাদের প্রত্যাবাসন ইস্যুটিও স্থান পাবে।’

২০১৯ সালের ৪ থেকে ১১ সেপ্টেম্বর চীনে আওয়ামী লীগের এই প্রতিনিধি দলের আট দিনের সফরকে সামনে রেখে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন।

তিনি আরো বলেন, ‘আমরা সিপিসি নেতৃবৃন্দকে অনুরোধ জানাব যেন চীন মিয়ানমারের উপর চাপ প্রয়োগ করে এবং এরফলে মিয়ানমার রোহিঙ্গাদের তাদের দেশে ফিরিয়ে নেয়।’

সাবেক আইনমন্ত্রী খসরু বলেন, তারা চীনের নেতৃবৃন্দকে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেয়া প্রায় ১১ লাখ রোহিঙ্গা যে বাংলাদেশের ওপর অনেক বড় চাপ এবং বাংলাদেশ আর কোন চাপ নিতে পারবে না, সে সম্পর্কে অবহিত করবেন।

চীন যদি এ ব্যাপারে জোরালো ভূমিকা নেয় তবে রোহিঙ্গা সংকট সমাধান হতে পারে উল্লেখ করে তিনি বলেন, ‘রোহিঙ্গা সংকট আমাদের পরিবেশ, প্রতিবেশ ও অবকাঠামোসহ সেখানে বসবাসরত স্থানীয়দের গোটা জীবনযাত্রার উপরেই বিরূপ প্রভাব ফেলছে।’

খসরু রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের আন্তরিকতার অভাবের বিষয়টিও তুলে ধরেন।

তিনি আরো বলেন, ‘আমরা চাই রোহিঙ্গারা পূর্ণ সম্মান ও নিরাপদে তাদের দেশে ফিরে যাক।’

ভারতের আসাম সম্পর্কে প্রশ্ন করা হলে খসরু এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেন, তারা ঘটনাটি পর্যবেক্ষণ করছেন।

খসরু বলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যরা চীনের জিয়াংসু প্রদেশের নানজিং, গুইঝোউ প্রদেশের জুনই ও গুইঝোউ প্রদেশের গুইজাং সফরে যাবেন।

তিনি আরো বলেন, আওয়ামী লীগের প্রতিনিদি দল সিপিসি পার্টি স্কুলে সুশাসনের উপর একটি সেমিনারে যোগ দেবে। এছাড়াও দলটি দারিদ্র্য দূরীকরণের উপর সিপিসি পার্টি স্কুলে একটি সেমিনার ও আলোচনা সভায় যোগ দেবে।

এডভোকেট খসরু বলেন, চীন বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন অংশীদার এবং তারা বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে আর্থিক ও কারিগরি সহযোগিতা দিচ্ছে।

খসরু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বিগত ১০ বছরে বাংলাদেশ বিভিন্ন খাতে অসামান্য সাফল্য অর্জন করেছে। চীনের রাজনৈতিক নেতৃবৃন্দকে এই সাফল্যের কথা জানানো হবে।

আওয়ামী লীগের প্রতিনিধি দলের সদস্যরা হলেন- আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মো. আফজাল হুসেইন, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আব্দুস সবুর, আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দিপঙ্কর তালুকদার এমপি, মো. আমিরুল আলম মিলন, মো. আজমতুল্লাহ্ খান, এবিএম রিয়াজুল কবির কাওসার, মো. রফিকুর রহমান, অপরাজিতা হক এমপি, বাসন্তী চাকমা এমপি, আওয়ামী লীগের ঢাকা উত্তর সিটি’র বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় সম্পাদক নাজমুল আলম ভূঁইয়া, ঢাকা দক্ষিণ সিটির আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য সেলিম মাহমুদ, তরুণ কান্তি দাস, ডিবিসি বার্তা সম্পাদক প্রণব সাহা, দৈনিক জনকণ্ঠের উপ-সম্পাদক ওবায়দুল কবির মোল্লা, বাসস-এর জ্যেষ্ঠ প্রতিবেদক গোলাম মইন উদ্দিন ও বাংলাদেশ প্রতিদিনের মো. রফিকুল ইসলাম রনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

গোলাম পরওয়ার

চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa