নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির যে ১০ প্রার্থী

Advertisement
জুমবাংলা ডেস্ক : দ্বাদশ সংসদে জাতীয় পার্টি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা আগামীকাল বুধবার শপথ গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন। দলটির নেতারা বলছেন, তারা বৃহস্পতিবার শপথ গ্রহণের বিষয়ে দলীয় বৈঠকে সিদ্ধান্ত নেবেন।

আজ এ বিষয়ে জানতে চাইলে কুড়িগ্রাম-১ আসন থেকে নির্বাচিত জাতীয় পার্টির সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, আমরা আগামীকাল শপথ গ্রহণ করব না। পরশু দিন আমাদের বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে আমরা সিদ্ধান্ত নেব কবে আমরা শপথ নেব। আদৌও নেব কি না।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা যে ধরনের ভোটের পরিবেশ চেয়েছিলাম তা পাইনি। যার কারণে আমাদের অনেক সদস্য ভোটের মাঠে লড়াই করতে পারেননি। জয় পাননি। এই কারণেই আমরা শপথ নিচ্ছি না।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ১১টি আসন পেয়েছে। নতুন সংসদ সদস্যদের শপথগ্রহণ আগামীকাল বুধবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে অনুষ্ঠিত হবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ শপথবাক্য পাঠ করাবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাল ওআইসির ১৬ দেশ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.