image-230840-1570786050
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী
Advertisement
জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হ’ত্যাকাণ্ডের বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আগে থেকে যদি শিক্ষার্থীদের ওপর অ’ত্যাচার, নি’র্যাতন ও র‌্যাগিং বন্ধ করা হতো তা হলে আবরার হ’ত্যাকাণ্ডের মতো বর্বরোচিত ঘটনা ঘটত না।’

এ সময় তিনি বুয়েটের শিক্ষকদের ওপর ক্ষোভ প্রকাশ করেন। আন্দোলনে শিক্ষকদের জড়িত হওয়ার বিষয়টি নিয়েও কড়া সমালোচনা করেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, ‘আবরার হ’ত্যাকাণ্ড ছাড়াও এমন ঘটনা আগেও ঘটেছে।তখন শিক্ষক ও অ্যালামনাই অ্যাসোসিয়েশন কোথায় ছিল? তখন তারা কেন আন্দোলনে নামেনি? কেন এখন সবাই মিলে আন্দোলনে যোগ দিয়েছেন? এটি আমার কাছে রহস্যজনক।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘গ্লোবাল এডুকেশন মনিটরিং রিপোর্ট ২০১৯’ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ভিসিকে অপসারণ করা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী পাল্টা প্রশ্ন ছুড়েন, যারা ভিসি পদত্যাগের দাবি তুলছেন, তাদের নৈতিক অবস্থান থেকে তারা কী করেছেন, সেটি কি আমাকে জানাতে পারেন?

তিনি বলেন, ‘ভিসি থাকবেন কি থাকবেন না সেটি ভিন্ন প্রসঙ্গ। এমনিতেই তার এ দায়িত্বের মেয়াদ আর মাত্র কয়েক মাস রয়েছে। ভিসি পদত্যাগের দাবি কেন তোলা হচ্ছে বিষয়টি আমার কাছে একেবারেই বোধগম্য নয়।’

বুয়েটের চলমান অস্থিরতা বুয়েট প্রশাসনের মাধ্যমে নিরসন করতে হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো কিছু চাপিয়ে দেয়া হবে না। আন্দোলনে বুয়েটের শিক্ষার্থীরা যেসব দাবি তুলেছে, তা বুয়েট প্রশাসনের মাধ্যমে সমাধান করতে হবে।’

আবরার হ’ত্যাকাণ্ডের পর বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধ করার যে বিষয়টি আলোচিত হচ্ছে তা নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বুয়েটের ছাত্র সংগঠন থাকবে কি থাকবে না, সেটি বুয়েট প্রশাসনকে সিদ্ধান্ত নিতে হবে। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেয়া হবে না।’

এ সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.