জুমবাংলা ডেস্ক : সরকারি ব্যবস্থাপনার প্রতি অনীহা দেখালে বৃটেন ফেরত যাত্রীদের নিজ খরচে রাজধানীর হোটেল রেডিসনে থাকা বাধ্যতামূলক করেছে সরকার। বুধবার স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত এক চিঠিতে একথা জানানো হয়।
এতে বলা হয়, বৃটেনে শনাক্তকৃত নতুন উচ্চ ক্ষমতাসম্পন্ন দ্রুত সংক্রমণশীল কোডিড-১৯ ভাইরাসের স্ট্রেইন শনাক্ত হওয়ার প্রেক্ষিতে সারা বিশে^র সঙ্গে দেশটির যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়। বাংলাদেশে যাতে এ ভাইরাসের সংক্রমণ না হয় সেজন্য প্রধানমন্ত্রী গত ২৮শে ডিসেম্বর এ সংক্রান্ত অনুশাসন দেন। তৎপ্রেক্ষিতে বৃটেন ফেরত যাত্রীগণ, যারা সরকারি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টারে থাকতে আগ্রহী নন, তাদের জন্য নিজ খরচে একটি হোটেলে অবস্থান করতে হবে। এটি হলো হোটেল রেডিসন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


