
সিলেটে বিকেল চারটার পর শুরু হয় বৃষ্টি কখনও গুড়ি গুড়ি কখনও হয়েছে মুষল ধারে। মেঘের কারণে অন্ধকার হয়ে যায় আকাশ। যদিও সুখবর হচ্ছে শেষ খবর পর্যন্ত কমেছে বৃষ্টি। দায়িত্বরতরা সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে খেলা শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশ আরও ১০ ওভার ব্যাট করবে। অর্থাৎ দুই পক্ষই মোট ৪৩ ওভার করে খেলার সুযোগ পাবে।
অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মুর্তজার শেষ ম্যাচে ১১৬ বলে ১০২ রান করে অপরাজিত আছেন লিটন দাস। অন্যদিকে ৮৪ বলে ৭৯ ক্রিজে রয়েছেন তামিম ইকবাল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



