Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা বেতনের আওতায় আসছেন জামাল ভূইয়ারা
খেলাধুলা

বেতনের আওতায় আসছেন জামাল ভূইয়ারা

By Sibbir OsmanJune 10, 20213 Mins Read

বেতনের আওতায় আসছেন জামাল ভূইয়ারা
Bangladesh’s players pose for a photo during Asia Group E FIFA World Cup 2022 and the 2023 AFC Asian Cup qualifying football match between Bangladesh and Qatar at the Bangabandhu National Stadium in Dhaka on October 10, 2019. (Photo by MUNIR UZ ZAMAN / AFP)
Advertisement
স্পোর্টস ডেস্ক: জাতীয় দলের খেলোয়াড়দের বেতনের আওতায় আনছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তিনটা গ্রেডের মাধ্যমে খেলোয়াড়দের এই অর্থ প্রদান করা হবে বলে জানিয়েছেন সভাপতি কাজী মো. সালাউদ্দিন।

বৃহস্পতিবার (১০ জুন) মতিঝিলে বাফুফে কার্যালয়ে আশরাফুল ইসলাম রানা, সাদ উদ্দিন, বিশ্বনাথ ঘোষ, মাহবুবুর আলম সুফিল ও টুটুল হোসেন বাদশাহর সঙ্গে বৈঠক করেছেন সালাউদ্দিন।

ইনজুরির কারণে বিশ্বকাপ ও এশিয়ান বাছাই পর্বের ম্যাচ খেলতে কাতার সফর করতে পারেননি জাতীয় দলের এই পাঁচ ফুটবলার।

বৈঠক শেষে ফুটবল ফেডারেশন প্রধান বলেন, যাদের ডেকেছিলাম জাতীয় দলে তারা আমার প্রধান খেলোয়াড়। কয়েকদিন ধরে আমি চিন্তা করেছি জাতীয় দলে যারা খেলেন তাদের জন্য একটা অর্থ বরাদ্দ করবো। যাতে তাদের আগ্রহ বাড়ে। ক্লাব থেকে যারা যেটা পায় পাক। একটা অ্যামাউন্ট আমরা তাদের দিবো।’

তাহলে মোট কয়জন পাচ্ছেন ফুটবলার এই বেতনের আওয়তায় থাকছেন?

জবাবে কাজী সালাউদ্দিন বলেন, ‘৩০টা খেলোয়াড়ের একটা তালিকা থাকবে। দুই গোলরক্ষকসহ ১৫ জন খেলোয়াড় পাবেন এক রকম অর্থ। তার পরের ১০জন আরেক রকম বেতন। শেষ পাঁচজন পাবেন আরেক রকম বেতনের আওতায় পড়বে।’

খারাপ খেললে এই তালিকায় পরিবর্তন আসবে বলে জানান দেশের ফুটবলের সর্বোচ্চ কর্তা।

‘যারা তালিকার উপরের দিকে থাকবে খারাপ খেললে তাদের জায়গায় নিচে থেকে খেলোয়াড় নিয়ে আসা হবে। তাহলে একটা প্রতিযোগিতা থাকবে। অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সুযোগ থাকছে।’

‘আমার মনে হয় এটা অনেক দরকার। মাঝে মাঝে খেলোয়াড়রা ২০ ভাগ ইনজুরড হলেই খেলা এড়িয়ে যায়। বেতন থাকলে সবাই খেলতে চাইবে।’

বিশ্ব ফুটবলে খেলোয়াড়রা জাতীয় দল থেকে কোনও বেতন নয় সম্মানী নিয়ে থাকেন। বাংলাদেশের ক্ষেত্রে কেনো এমন হচ্ছে?

‘ইউরোপের ফুটবলাররা যে বেতন পায় তা দিয়ে একশ বছর বেচে থাকতে পারবে। একটা খেলোয়াড় সপ্তাহে ২ কোটি টাকা পেলে মাসে ৮ কোটি টাকা পায়। অনেকেই আছে সপ্তাহে চার কোটি টাকাও পায়। তাই তাদের বাড়তি কিছু লাগে না। বাংলাদেশে ৪০ থেকে ৫০ লাখ টাকা বছরে পাচ্ছে। খাওয়া-দাওয়া, পরিবার নিয়ে থাকা সব মিলিয়ে একটু টাইট অবস্থায় পড়তে হয়। জাতীয় দলের তারকা হলে আপনার ভালোভাবে জীবন যাপন করতে হবে। বের হলে ভদ্রভাবে চলতে হবে। আমাদের এখানে সপ্তাহে দুই কোটি টাকা দিলে এমন প্রস্তাবের প্রশ্নই উঠতো না।’

৩০ জনের এই তালিকা বাংলাদেশ প্রিমিয়ার লিগের তৃতীয় ধাপ থেকে নির্ধারণ করা হবে বলে জানান তিনি।

‘জুনের ২৫ তারিখ থেকে লিগ শুরু হবে। সেখান থেকে বিদেশি টেকনিক্যাল টিম আর দুই একজন নির্বাচকের মাধ্যমে তাদের বাছাই করা হবে। নয় মাসের মধ্যে তালিকা তৈরি হবে। এরমধ্যে বাছাই পর্বের খেলা রয়েছে। বছর ভিত্তিক এই বেতন দেয়া হবে। বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানিয়ে দেবো।’ যোগ করেন কাজী সালাউদ্দিন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa