Advertisement
জুমবাংলা ডেস্ক : অবৈধ সম্পদ অর্জনের দায়ে অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে গোপালগঞ্জে করা সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক বন্ধ ঘোষণা করেছে পার্ক কর্তৃপক্ষ।

ফলে সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে আজ সোমবার থেকে কোনো দর্শনার্থী প্রবেশ করতে পারছেন না। সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের বুকিং ম্যানেজার মো. সাব্বির হোসেন সাংবাদিকদের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। এ সংক্রান্ত একটি নোটিশ পার্ক ফটকের সামনে টাঙানো হয়েছে। তাতে লেখা রয়েছে অনিবার্য কারণবশত সাময়িকভাবে সাবানা পার্ক বন্ধ থাকবে।

জানা গেছে, ২০১৫ থেকে ২০২০ সালে র‌্যাবের মহাপরিচালক এবং ২০২০ সাল থেকে থেকে ২০২২ পর্যন্ত আইজিপি থাকাকালীন সময়ে গোপালগঞ্জ সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের বৈরাগীটোল গ্রামে ৬২১ বিঘা জমির ওপর গড়ে তোলেন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক।

এ ছাড়া পার্কের আশপাশে রয়েছে আরো প্রায় ৮০০ বিঘা জমি। পার্কে সব জমিই প্রায় হিন্দু সম্প্রদায়ের।

ভয় দেখিয়ে, জোর করে এবং নানা কৌশলে এসব জমি কেনা হয়েছে বলে অভিযোগ জমির মালিকদের। এমন সংবাদ কালের কণ্ঠসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচার হলে দুর্নীতি দমন কমিশন তদন্ত শুরু করে। পরে আদালত সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কসহ বিভিন্ন স্থাপনা ক্রোকের নির্দেশ দিলে বিভিন্ন সময়ে রাতের আঁধারে ট্রাকের করে মালামাল সরিয়ে নেওয়া হয়।

এ বিষয়ে গণমাধ্যমে এলাকাবাসী বক্তব্য দিলে পার্ক কর্তৃপক্ষ পুলিশ এনে হামলা চালায় বলে অভিযোগ উঠে।

এ ঘটনার সত্যতা পাওয়া গেছে। পুলিশের লাঠির আঘাতে চারজন আহত হয়েছেন। তারা হলেন- ইকোপার্ক সংলগ্ন সাহাপুর ইউনিয়নের বৈরাগীটোল গ্রামের বিনোদ বিহারি বলের ছেলে বিপ্লব বল, সন্তোষ বলের ছেলে সঞ্জয় বল ও সাগর বল এবং ওই এলাকার রনি নামের এক যুবক।

পরে পার্কের নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হলেও আজ সোমবার থেকে সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ বলে জানায় এলাকাবাসী।

সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের বুকিং ম্যানেজার মো. সাব্বিরের সঙ্গে কথা হলে তিনি জানান, আপাতত সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

পার্কের সার্ভারের সমস্যার কারণে দর্শনার্থীদের ভেতরে প্রবেশ করানো যাচ্ছে না। যার কারণে কয়েক দিনের জন্য পার্ক সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।

তিনি আরো বলেন, সার্ভার সমস্যা সমাধান হলে আগামী ৪/৫ দিনের মধ্যে পার্ক খুলে দেওয়া হবে।

সিঙ্গাপুর থেকে তুরস্কে গেছেন বেনজীর ও তার পরিবার

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.