Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বেনাপোলে আটকা ভারতে পাঠানো শুভেচ্ছার ইলিশ
জাতীয় বিভাগীয় সংবাদ

বেনাপোলে আটকা ভারতে পাঠানো শুভেচ্ছার ইলিশ

By Shamim RezaSeptember 29, 20192 Mins Read

benapole-1-20190929201509

Advertisement

জুমবাংলা ডেস্ক : হিন্দু সম্প্রদায়ের সব থেকে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা হিসেবে ৫০০ টন ইলিশের প্রথম চালান ২৪ টন বেনাপোলে আটকা পড়েছে। রবিবার বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার কথা থাকলেও কাগজপত্র ঠিক না থাকায় আটকা পড়ে ইলিশের প্রথম চালান।

কাস্টমস কর্তৃপক্ষ বলছে, ভারতে ইলিশের প্রথম চালান দুপুরে যাওয়ার কথা থাকলে মাছ রফতানির জন্য কেউ কোনো কাগজপত্র দপ্তরে জমা দেয়নি। তবে সোমবার সকালে কাস্টম হাউজে কাগজপত্র দাখিল করা হবে বলে জানা গেছে।

ইলিশ রফতানিকারক প্রতিষ্ঠান বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট এমি এন্টারপ্রাইজের প্রতিনিধি মহিদুল হক বলেন, বাণিজ্য মন্ত্রণালয় থেকে দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৫০০ মেট্রিক টন ইলিশ রফতানির সিদ্ধান্ত হয়েছে। পর্যায়ক্রমে ১০ অক্টোবরের মধ্যে ৫০০ টন ইলিশ রফতানির নির্দেশনা রয়েছে।

তিনি বলেন, রবিবার বিকালে ছয় ট্রাক মাছের মধ্যে মাত্র এক ট্রাক মাছ আমরা হাতে পেয়েছি। আজ রাতের মধ্যে আরও পাঁচ ট্রাক মাছ আসার কথা আছে। সোমবার সকালে মাছ রফতানির প্রয়োজনীয় কাগজপত্র আমরা কাস্টমসে দাখিল করব। তারপর মাছ রফতানি হবে। প্রতি কেজি ইলিশ ছয় ডলার মূল্যে রফতানি করা হচ্ছে। ফলে বাংলাদেশি টাকা প্রতি কেজির দাম পড়বে ৫০০ টাকা। ভারত ও বাংলাদেশ দুই দেশের কাস্টম থেকে শুল্কমুক্ত সুবিধায় ইলিশের এ চালান ছাড় করা হবে।

ইলিশ রফতানিকারক প্রতিষ্ঠান ঢাকার গাজীপুরের একুয়াটিক রিসোর্ট লিমিটেড। আমদানিকারক ভারতের কলকাতার নাজ ইমপেক্স প্রাইভেট লিমিটেড।

বেনাপোল চেকপোস্ট কাস্টম কার্গো সুপার নাসিদুল হক বলেন, রবিবার ইলিশ রফতানির কথা ছিল। কিন্তু ইলিশ রফতানির কোনো কাগজপত্র সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত কেউ আমাদের কাছে জমা দেয়নি। মাছের ট্রাকও আমাদের কাগজপত্র দেয়নি। তবে সোমবার সকালে এসব কাগজপত্র দাখিলের কথা রয়েছে। কাগজপত্র দাখিল করলে ইলিশের চালানটি ছাড়া হবে।

প্রসঙ্গত, দুর্গাপূজা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গে ৫০০ টন ইলিশ রফতানির সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। যদিও ২০১২ সালের আগ পর্যন্ত ভারতে ইলিশ রফতানি করা হতো। তবে দেশে ইলিশের উৎপাদন কমে যাওয়ায় ২০১২ সালের পর ভারতে ইলিশ রফতানি বন্ধ করে দেয় সরকার। সাত বছর পর পূজা উপলক্ষে ফের ইলিশ রফতানি শুরু হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

June 25, 2026
চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

June 25, 2026
কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

June 25, 2026

Latest News

আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

পরীক্ষার্থী

বাড়ির গ্রিলে হাত দিতেই নিভে গেল স্বপ্ন, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

Mobile Data

মোবাইলে অব্যবহৃত ডাটার মেয়াদ নিয়ে সংসদে ক্ষোভ

pay-scale

পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভায় যেসব সিদ্ধান্ত হলো

বিদ্যুৎ বিল

গ্রাহকদের বিদ্যুৎ বিলের ৭০ লাখ টাকা নিয়ে লাপাত্তা ব্যাংকের নিরাপত্তাকর্মী

বরখাস্ত

আট মাস কর্মস্থলে অনুপস্থিত, ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত

কলেজছাত্র

বরিশালে প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় কলেজছাত্রের আত্মহত্যা

শিক্ষামন্ত্রী

সব প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে মিড-ডে মিল, অনিয়মে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa