বেরোবি প্রতিনিধি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি)অর্থনীতি বিভাগের রিসার্চ সেমিনার এন্ড ওয়ার্কশপ ক্লাবের আয়োজনে দু’দিন ব্যাপী ‘গবেষণা পদ্ধতি’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ও শনিবার (৬ ও ৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত অর্থনীতি বিভাগের গ্যালারি রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
অর্থনীতি বিভাগের প্রভাষক সাইফুদ্দিন খালেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, “বিশ্ববিদ্যালয় কেবল পাঠ্য বইয়ের পড়া এবং পরীক্ষার ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়।বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান সৃষ্টির কেন্দ্র। আর জ্ঞান সৃষ্টির প্রাণ হচ্ছে গবেষণা। জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে গবেষণার কোনো বিকল্প নেই।”

কর্মশালা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. মোর্শেদ হোসেন। এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের গবেষকগণ রিসোর্স পার্সন হিসেবে কর্মশালায় ক্লাস নেন ।
এ সময় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. বেলাল উদ্দিন, একই বিভাগের প্রভাষক মিন্টু বড়ুয়া উপস্থিত ছিলেন।
এছাড়া কর্মশালায় অর্থনীতি বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
আরও পড়ুনঃ
ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
দুই দিনব্যাপী এই কর্মশালা শেষে শিক্ষার্থীরা গবেষণার বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করেছেন বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


