Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা ক্যাম্পাস বেরোবিতে ১১তম জাতীয় গণিত অলিম্পিয়াড শুক্রবার
ক্যাম্পাস জাতীয় বিভাগীয় সংবাদ

বেরোবিতে ১১তম জাতীয় গণিত অলিম্পিয়াড শুক্রবার

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 27, 2019Updated:November 27, 20192 Mins Read

বেরোবি প্রতিনিধি: গণিতের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ ও জনপ্রিয়তা সৃষ্টির লক্ষ্যে ১১তম জাতীয় স্নাতক (অনার্স) গণিত অলিম্পিয়াডের বৃহত্তর রংপুর অঞ্চলের প্রতিযোগিতা আগামী শুক্রবার (২৯ নভেম্বর) অনুষ্ঠিত হবে।

বেরোবিতে ১১তম জাতীয় গণিত অলিম্পিয়াড শুক্রবার

Advertisement
দিনব্যাপী এই প্রতিযোগিতা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) একাডেমিক ভবন-২ এর গণিত বিভাগে অনুষ্ঠিত হবে।

শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অলিম্পিয়াডের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর দুপুর ২টায় সমাপনী সেশনে গণিত বিষয়ক প্রশ্নোত্তর পর্বের তাৎক্ষণিক জবাব দেবেন দেশবরেণ্য গণিতজ্ঞ ব্যক্তিত্ব।

অলিম্পিয়াড প্রতিযোগিতায় রংপুর অঞ্চলের আটটি বিভাগের শিক্ষার্থীরা ছাড়াও বগুড়া জেলার শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবে। অলিম্পিয়াডে গণিতের বিভাগের শিক্ষার্থী ছাড়াও বিজ্ঞান, কলা, সামাজিক বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করতে পারবে। এ অলিম্পিয়াডে শীর্ষ দশ প্রতিযোগীকে (কমপক্ষে দুইজন নারী) নির্বাচন করা হবে। নির্বাচিতদের ডিসেম্বর মাসে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) অনুষ্ঠিতব্য অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পাবেন।

চুড়ান্ত পর্বে বিজয়ীদের সার্টিফিকেট, ক্রেস্ট ছাড়াও আর্থিক পুরস্কার প্রদান করা হবে।

আয়োজক সূত্রে জানা গেছে, গণিতের প্রতি শিক্ষার্থীদের ভীতি দূর করাসহ গণিতের উৎকর্ষ সাধনের নিমিত্তে দেশের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা সুপ্ত মেধা-বিকাশের সুযোগ করে দেয়ার লক্ষে বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক অলিম্পিয়াডের আয়োজন করা হয়। দীর্ঘ ১০ বছর ধরে এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের অর্থায়নে এবং বাংলাদেশ গণিত সমিতি উদ্যোগে দেশব্যাপী স্নাতক পর্যায়ে গণিত অলিম্পিয়াড নিয়মিতভাবে আয়োজন করে আসছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা গাণিতিক দক্ষতা ও বিশ্লেষণের পারঙ্গমতা প্রদর্শনের সুযোগ পাচ্ছেন। এতে গণিতের ছাত্র ছাড়াও বিজ্ঞান ও প্রকৌশলী ছাত্র-ছাত্রীরা ব্যাপকভাবে উপকৃত হচ্ছেন এবং মেধার স্বাক্ষর রাখছে।

গণিত অলিম্পিয়াডের রংপুর অঞ্চলের আহ্বায়ক ও গণিত বিভাগের অধ্যাপক ড. তাজুল ইসলাম বলেন, এই প্রতিযোগিতায় প্রায় শ’দুয়েক প্রতিযোগী অংশগ্রহণ করবেন। আমাদের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আশা করছি খুব ভালোভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026
গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

July 22, 2026
মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

July 22, 2026

Latest News

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa