Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home অপরাধ-দুর্নীতি বেসরকারি ঋণের প্রবাহ বাড়াতে ব্যাংকারদের নতুন খাত বের করতে হবে: গভর্নর
অপরাধ-দুর্নীতি জাতীয়

বেসরকারি ঋণের প্রবাহ বাড়াতে ব্যাংকারদের নতুন খাত বের করতে হবে: গভর্নর

By Hasan Majorনভেম্বর 27, 2019Updated:নভেম্বর 27, 20192 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেছেন, ব্যাংকগুলো ঋণ বিতরণে অনীহা কোনোভাবেই ভালো লক্ষণ না। বাংলাদেশ মধ্যম আয়ের দেশের দিকে যাচ্ছে। বেসরকারি খাতের ঋণের মন্দাবস্থা চলছে, যা এখনো কেন্দ্রিয় ব্যাংকের লক্ষ্যের নিচে আছে। তাই বেসরকারি খাতের স্বার্থে ঋণ প্রবাহ বাড়াতে ব্যাংকারদের নতুন খাত বের করতে হবে।

বুধবার রাজধানীর মিরপুর বিআইবিএম মিলনায়তনে দু’দিনব্যাপী ৮ম ব্যাংকিং সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খবর বাসসের।

সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইবিএমের মহাপরিচালক মো. আখতারুজ্জামান। সম্মেলনের প্রথম দিনে ২টি সেশনে ১২টি প্রবন্ধ উপস্থাপন করা হয়। ২টি সেশনে সভাপতিত্ব করেন কেন্দ্রিয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মোহাম্মদ সোহরাব উদ্দিন ও এস কে সুর চৌধুরী। আগামীকাল ১৩টি প্রবন্ধ উপস্থাপন হবে।

গর্ভনর বলেন,আগামী বছর থেকে আমাদের রপ্তানি বাড়াতে হবে। যা গত বছরে কমে গিয়েছিল। আমরা এখন আমদানি নিভৃর দেশ, রপ্তানি বাড়াতে সবাইকে উদ্যোগ নিতে হবে। ব্যাংকগুলোকে নিজেদের ভাবমূর্তি ধরে রাখতে নিয়মকানুন পরিপালনের উত্তম চর্চা করতে হবে। যাতে গ্রাহক, বিনিয়োগকারী ও নিয়ন্ত্রক সংস্থার বিশ্বাস অর্জন করা যায়।

সম্মেলনের মূল প্রবন্ধে বিআইবিএমের মহাপরিচালক মো. আখতারুজ্জামান ২০১৮ সালের ব্যাংকিং কার্যক্রম তুলে ধরে বিভিন্ন মতামত দেন। বলেন, ২০১৮ সালে মাত্র ২০ শতাংশ ব্যাংক নতুন খাত ও শিল্পে ঋণ দিয়েছে। নতুন খাতে ঋণ দিতে ব্যাংকগুলোর অনীহাও বেশি ছিল। গত বছরে কৃষি ঋণ বিতরণও কমেছে ৯ শতাংশ। চলমান তারল্য সংকট কৃষি খাতে ঋণ বিতরণে আরও নেতিবাচক প্রভাব পড়বে।

তিনি বলেন, ২০১৮ সাল শেষে ১০ দশমিক ৩১ শতাংশ ঋণ খেলাপি হয়ে গেছে। অর্থ ঋণ আদালতে আরও ৭৫ হাজার কোটি টাকার ঋণ নিয়ে মামলা চলছে।

ব্যাংকের ঋণ কার্যক্রম নিয়ে মূল প্রবন্ধে বলা হয়, একজন বড় ব্যবসায়ীকে অনেকগুলো ব্যাংক মিলে ঋণ প্রদান করে, যাতে অনেক সময় চাহিদার বেশি ঋণ চলে যায়। এটা গ্রাহকদের অন্য খাতে ঋণ ব্যবহারের সুযোগ করে দেয়। এর ফলে ব্যবসায়ীরা ঋণ পরিশোধের জন্য পর্যাপ্ত অর্থ পায় না। ফলে তারা ঋণ পরিশোধে ব্যর্থ হয়। ব্যাংকের সুশাসনের উন্নতি ঘটলে ঋণের মান ভালো হবে।

ব্যাংকের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও পরিপালন নিয়ে মূল প্রবন্ধে বলা হয়, অভ্যন্তরীণ নিরীক্ষার খরচ ও রিটার্ন অল্প কিছু ব্যাংক বিবেচনা করছে। বাংলাদেশের মতো ব্যাংক নির্ভর অর্থনীতি যে কোনো অভিঘাত দেশের অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা দেবে ও অর্থনীতিতে বড় চাপ তৈরি করবে। তাই কোনো ব্যাংকের অনিয়মের শুরুতে নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপ এ থেকে রক্ষা দিতে পারে।

ইসলামি ব্যাংকিং ব্যবস্থা নিয়ে বলা হয়, বাংলাদেশে ইসলামি ব্যাংকিং ব্যবসার বিকাশ ঘটাতে সুষ্ঠু পদ্ধতি সময়ের দাবি। আবার তহবিল ব্যবস্থাপনায় ইসলামিক রেপো ও রিভার্স রেপো চালুর বিষয়ে কেন্দ্রিয় ব্যাংক চিন্তা করতে পারে। মূল প্রবন্ধে তথ্য প্রযুক্তি খাতে ব্যাংকগুলোকে আলাদা বরাদ্দ রাখার তাগিদ দেয়া হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
আশুরার ছুটি

আশুরার ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন দুঃসংবাদ

জুন 16, 2026
সম্পাদক ড. মাহমুদুর রহমান

‘ফ্যাসিবাদকে পুনর্বাসনের কোনো সুযোগ নেই’

জুন 16, 2026
মার্কিন রাষ্ট্রদূত

রাজশাহীর মতো তাজা আম যুক্তরাষ্ট্রে পাওয়া যায় না : মার্কিন রাষ্ট্রদূত

জুন 16, 2026
Latest News
আশুরার ছুটি

আশুরার ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন দুঃসংবাদ

সম্পাদক ড. মাহমুদুর রহমান

‘ফ্যাসিবাদকে পুনর্বাসনের কোনো সুযোগ নেই’

মার্কিন রাষ্ট্রদূত

রাজশাহীর মতো তাজা আম যুক্তরাষ্ট্রে পাওয়া যায় না : মার্কিন রাষ্ট্রদূত

parliament

সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মানতে হবে : স্পিকার

বাংলাদেশের সঙ্গে জার্মানির সম্পর্ক

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে আগ্রহী বাংলাদেশ ও জার্মানি

বাণিজ্য সচিব

নতুন বাণিজ্য সচিব নিয়োগ দিল সরকার

হজ শেষে দেশে ফিরেছেন ৫হাজিরা

হজ শেষে দেশে ফিরেছেন ৫৭ হাজারের বেশি হাজি, ফিরতি ফ্লাইট চলবে ১ জুলাই পর্যন্ত

আগ্রহ

শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহ সুইস কোম্পানি সুইচপোর্টের

মির্জা

মির্জা আব্বাসের স্ত্রীকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নিয়োগ

tarique

বিশ্বকাপ ফুটবলে কোন দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa