জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে রাসেল টি আহমেদের নেতৃত্বাধীন ‘ওয়ান টিম’ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ১১টি পদের ৮টি জিতেছেন ‘ওয়ান টিম’-এর সদসরা। মো. মোস্তাফিজুর রহমান সোহেলের নেতৃত্বাধীন ‘টিম স্মার্ট’ প্যানেলের সদসরা জিতেছেন ৩টি।

Advertisement

তবে সাধারণ ক্যাটাগরিতে সর্বোচ্চ ৪০৫ ভোট পেয়েছেন টিম স্মার্ট দলনেতা মো. মোস্তাফিজুর রহমান সোহেল। ফলাফলের ক্রম অনুযায়ী, টিম ওয়ানের রাশিদুল হাসান ৩৮৮ ভোট, টিম স্মার্ট-এর মীর শাহরুখ ইসলাম ৩৬৭ ভোট, মোহাম্মদ রিসালাত সিদ্দিকী ৩৫৭ ভোট, ওয়ান টিম দলনেতা রাসেল টি আহমেদ ৩৫৫ ভোট, মো. আসিফ রহমান ৩৪৯ ভোট, ইকবাল আহমেদ ফখরুল হাাসান ৩৪১ ভোট এবং দিদারুল আলম ৩২৫ ভোট পেয়ে কার্যনির্বাহী পরিষদের পরিচালক নির্বাচিত হয়েছে।

এছাড়াও সহযোগী সদস্য হিসেবে ওয়ান টিমের সৈয়দ আবদুল্লাহ জায়েদ পেয়েছেন ১২৩ ভোট; অ্যাফিলিয়েট থেকে বিপ্লব ঘোষ ১২৮ ভোট এবং আন্তর্জাতিক ক্যাটাগরিতে ড্র ভোটে লটারি শেষে সৈয়দ মোহাম্মদ কামাল নির্বাচিত হয়েছেন।

বুধবার (৮ মে) রাজধানীর গুলশানে বাংলাদেশ শুটিং ক্লাবের মিলনায়তনে সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে। ৫টা পর্যন্ত ভোট দিয়েছেন ৭৯ শতাংশ ভোটার। নির্বাচনে ৪ ক্যাটাগরির মোট ১৪৬৪ ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১১৫৭ জন।

বেসিস নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন টি আই এম নুরুল কবির। বোর্ডের অপর দুই সদস্য হলেন সৈয়দ মামনুন কাদের ও নাজিম ফারহান চৌধুরী। তিন সদস্যের আপিল বোর্ডও গঠন করা হয়েছে। আপিল বোর্ডে চেয়ারম্যান এ তৌহিদ এবং সদস্য আবদুল্লাহ এইচ কাফি ও নাজনীন কামাল।

আগামীকাল বৃহস্পতিবার নির্বাচিত ১১ জন পরিচালকের মধ্য পদ বণ্টন করা হবে। ১১ মে বিকেল ৫টায় বেসিসের নতুন কমিটির ঘোষণা দেবে নির্বাচন বোর্ড।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.