Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ‘বেহাল দশার জন্য পরিবারের কাছ থেকেও কঠিন প্রশ্ন হজম করতে হচ্ছে’
ক্রিকেট (Cricket) খেলাধুলা

‘বেহাল দশার জন্য পরিবারের কাছ থেকেও কঠিন প্রশ্ন হজম করতে হচ্ছে’

By জুমবাংলা নিউজ ডেস্কFebruary 13, 20243 Mins Read

স্পোর্টস ডেস্ক : টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে দিয়েছিল দুর্দান্ত ঢাকা। তাদের সেই জয় এখন স্রেফ দুর্ঘটনাই বলতে হবে। কারণ এরপর টানা ৮ ম্যাচই যে হেরেছে দলটি। বিপিএলের ইতিহাসে গড়েছে টানা হারের বিব্রতকর রেকর্ড। গত দুই ম্যাচ ধরে নেতৃত্বে থাকা তাসকিন আহমেদ বলেন, টানা হারে খুব অস্বস্তি হচ্ছে তাদের, মানসিকভাবেও কাবু হয়ে আছেন সবাই। এমনকি পরিবারের মানুষদের কাছ থেকেও বেহাল দশার জন্য কঠিন প্রশ্ন হজম করতে হচ্ছে তাদের।

‘বেহাল দশার জন্য পরিবারের কাছ থেকেও কঠিন প্রশ্ন হজম করতে হচ্ছে'

শনিবার রাতে মিরপুরে ফরচুন বরিশালের বিপক্ষে বিন্দুমাত্র লড়াই জমাতে পারেনি রাজধানী ঢাকার নামের দলটি। বরিশালের ১৮৯ রানের জবাবে ১৪৯ রানে থেমে ৪০ রানে হেরেছে তারা।

আসর থেকে বিদায় নিশ্চিত হওয়া ঢাকার বাকি আছে আর তিন ম্যাচ। স্রেফ এক জয় নিয়ে দলটির তলানিতে থাকা নিশ্চিত। সংবাদ সম্মেলনে এসে তাসকিন জানান এভাবে হারতে থাকায় মোরালি ডাউন অবস্থা হয় সবার,  ‘টুর্নামেন্টের ৭০ ভাগ শেষ। ওভারঅল দুইটা ম্যাচ ছাড়া বেশিরভাগ ভালো ক্রিকেট খেলা হয়নি। ব্যাটিংয়ে বেশিরভাগ ম্যাচে আমরা ফেল করেছি। আমার মনে হয় আরো ভালো ক্রিকেট খেলা উচিত ছিল। তাছাড়া হারতে থাকলে মোরালি ডাউন থাকে। তখন কিছু না কিছু মিসটেক হয়েই যায়। এখন দোষ বের করলে তো অনেক সমস্যা বের হবেই। তিনটা ম্যাচ আছে, ভালো ক্রিকেট খেলে যতটা শেষ করা যায়। ফ্রাঞ্চাইজিরা তো প্রত্যাশা করে আমরা জিতি।’

Advertisement

‘এটা তো দলীয় খেলা। দুজন-চারজন কোনো না কোনো জায়গায় খারাপ খেলেই ফেলছে। নাম নিব না। কারণ এটা দলীয় খেলা। আজ এ খারাপ করেছে, কাল ও । একদিন আমি। এভাবে আমরা খারাপ করেছি। জেতা জেতা ম্যাচগুলো দুর্বলতার কারণে হেরে গেছি। এটা অবশ্যই ভালো অনুভূতি নয় অবশ্যই। আমাদের পরিবারও আছে। তারাও জিজ্ঞেস করে, “জিততে পারছ না কেন?” জিততে তো আমরাও চাই, ব্যাটিং বা বোলিং কোন না কোন জায়গায় হেরেই যাচ্ছি।’

এভাবে টানা হারতে থাকায় ফ্র্যাঞ্চাজির মালিক পক্ষ থেকে কোন অপ্রীতিকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে কিনা, এমন প্রশ্নে ডানহাতি পেসার জানান, নিজেদের কাছেই আসলে বিব্রত হচ্ছেন তারা,  ‘ব্যবহার কেউ খারাপ করেনি। নিজেরই একটু লজ্জা লাগে। সবাই তো আসলে প্রত্যাশা করে সবাইকে নেয়। বিনিয়োগ করে অনেক আশা নিয়ে। যখন দল রেজাল্ট করে না নিজেরই খারাপ লাগে। আমি আমার দিক থেকে শতভাগ দিয়ে চেষ্টা করছি এটাই আমার হাতে আছে। মালিকপক্ষ খোঁজখবর নিচ্ছে। আজও লাঞ্চ হলো একসঙ্গে।’

দলের সম্ভাবনা শেষ হয়ে যাওয়ায় তাসকিন চান বাকি ম্যাচগুলোতে খেলোয়াড়রা যেন নিজেদের ক্যারিয়ারের কথা ভেবেই খেলেন,  ‘দলে বেশ কিছু খেলোয়াড় তো ভালো খেলেছে। নাঈম শেখ সর্বোচ্চ রান করেছে। শরিফুল সর্বোচ্চ উইকেট। ওরা যদি ভালো শেষ করতে পারে কিছু প্রাপ্তি তো থাকবেই। ভালো শেষ করলে একটু শান্তি পাওয়া যাবে। সবার তো ক্যারিয়ারের বিষয় আছে।  আইকন ক্রিকেটার হিসেবে প্রত্যাশা তো থাকে আমার কাছে। আমিও যেন একটু ভালো ক্রিকেট খেলতে পারি।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa