Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বেড়েছে মুরগির দাম, অপরিবর্তিত মাছ-মাংস
জাতীয়

বেড়েছে মুরগির দাম, অপরিবর্তিত মাছ-মাংস

By Shamim RezaJuly 24, 20203 Mins Read

বেড়েছে মুরগির দাম, অপরিবর্তিত মাছ-মাংস

Advertisement
জুমবাংলা ডেস্ক : ২০২০-২০২১ অর্থবছরের বাজেটে হাস-মুরগির খাদ্য উৎপাদনের কাঁচামাল আমদানি পর্যায়ে অগ্রিম আয়কর ৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করায় সাধুবাদ জানিয়েছে খাত সংশ্লিষ্টরা। স্বস্তি ফেরে উদ্যোক্তাদের মধ্যেও।

তারা আশা প্রকাশ করেন এর মাধ্যমে দাম কমবে হাঁস, মুরগি ও ডিমের দাম। এরপরও দাম কমছে না এগুলোর। প্রতিনিয়ত বাজার ওঠানামা করছে, আজ কেজিতে ১০ টাকা কমছেতো কাল আবার বাড়ছে।

সপ্তাহের ব্যবধানে মুরগির বাজারে কেজিতে ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত বাড়তি দামে বিক্রি করতে দেখা গেছে। মুরগির বাজার চড়া হলেও আগের দামেই বিক্রি করতে দেখা গেছে গরু ও খাসির মাংসসহ বিভিন্ন মাছ। তবে কিছুটা বাড়তি দামে বিক্রি হচ্ছে ইলিশ মাছ।

শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর বসুন্ধরা গেট সংলগ্ন ছায়েদ আলী বাজার, রামপুরা, মালিবাগ, খিলগাঁও, শান্তিনগর, সেগুন বাগিচা বাজার ঘুরে এসব চিত্র উঠে এসেছে।

এসব বাজারে সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত বাড়তি দামে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের মুরগি। কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়ে এসব বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকায়, কেজিতে ২০ টাকা বেড়ে প্রতি কেজি লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ২২০ টাকা, সাদা লেয়ার ১৯০ থেকে ২০০ টাকা কেজিদরে।

আর কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়ে প্রতি কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৬০ থেকে ২৮০ টাকা, ছোট সোনালী প্রতিহালি ৫৫০ থেকে ৬৫০ টাকায়। আর দেশি মুরগি কেজিতে ৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৬২০ টাকা কেজিদরে।

মুরগির সঙ্গে বাড়তি বয়েছে হাঁসের বাজার। ২০ থেকে ৩০ টাকা বেড়ে প্রতিটি ডিম পাড়া হাঁস (ছোট) বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৫০ টাকা, বড় হাঁস বিক্রি হচ্ছে ৪০০ টাকায়।

অপরিবর্তিত আছে ডিম, মাংস ও সাদা মাছের বাজার। এসব বাজারে প্রতি ডজন লাল ডিম (আকারভেদে) বিক্রি হচ্ছে ১০৫ থেকে ১১০ টাকা, দেশি মুরগি ১৬০ থেকে ১৭০ টাকা, সোনালী মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৪০, হাঁস ১২০ থেকে ১৩০ টাকা, কোয়েল প্রতি ১০০ পিস ২০০ থেকে ২২০ টাকায়।

এখন পাইকারি বাজারে মুরগির সঙ্কট থাকায় দাম বাড়তি রয়েছে। তবে সরবরাহ বাড়লে দাম কমবে। এসব বাজারে প্রতিকেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৫৮০ টাকা, মহিষের মাংস ৫৮০ টাকা, খাসির মাংস ৭৮০ টাকা কেজিদরে বিক্রি হতে দেখা গেছে।

ইলিশ মাছ ছাড়া আগের দামেই বিক্রি হচ্ছে সাদা সব মাছ। এসব বাজারে প্রতিকেজি কাঁচকি মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকা কেজিদরে, প্রতিকেজি মলা বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৮০ টাকা, প্রতিকেজি পুঁটি মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৫০০ টাকা, টেংরা মাছ (তাজা) প্রতিকেজি ৬০০ থেকে ৭০০ টাকা, দেশি টেংরা ৩৫০ থেকে ৫০০ টাকা কেজিদরে।

এছাড়া প্রতিকেজি শিং (আকারভেদে) বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৫০০ টাকা, পাবদা ৩০০ থেকে ৪০০ টাকা, চিংড়ি (গলদা) ৪০০ থেকে ৬০০ টাকা, বাগদা ৫০০ থেকে ৯৫০ টাকা, হরিণা ৩৫০ থেকে ৪৫০ টাকা, দেশি চিংড়ি (ছোট) ৩২০ থেকে ৪৮০ টাকা, রুই (আকারভেদে) ২০০ থেকে ৩০০ টাকা, মৃগেল ১৮০ থেকে ৩০০ টাকা, পাঙ্গাস ১১০ থেকে ১৮০ টাকা, তেলাপিয়া ১০০ থেকে ১৬০ টাকা, কৈ ১৭০ থেকে ১৯০ টাকা, কাতল ১৮০ থেকে ৩০০ টাকা কেজিদরে বিক্রি হতে দেখা গেছে।

তবে কিছুটা বাড়তি রয়েছে ইলিশের দাম। বর্তমানে এসব বাজারে প্রতি এককেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১০০০ থেকে ১১০০ টাকায়, ৭৫০ গ্রাম ওজনের ইলিশ ৭০০ টাকা থেকে ৮০০, প্রতি ৫০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৬৫০ টাকা, ছোট ইলিশ আকারভেদে ৪০০ থেকে ৫০০ টাকার মধ্যে।

এখন বাজারে সবরকম মাছের সরবরাহ আছে, সে তুলনায় ক্রেতা নেই। চাহিদা কম থাকায় কম দামেই বিক্রি হচ্ছে সব মাছ। তবে নদীতে পানি বেশি হওয়ায়, মাছ কম ধড়া পড়ছে। এ কারণে ইলিশ মাছের দাম একটু বেশি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa