Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home বৈদেশিক কর্মস্থানের ব্যবস্থা জোরদার করার সুপারিশ সংসদীয় কমিটির
জাতীয় প্রবাসী খবর

বৈদেশিক কর্মস্থানের ব্যবস্থা জোরদার করার সুপারিশ সংসদীয় কমিটির

By Hasan MajorSeptember 20, 20222 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক: একাদশ জাতীয় সংসদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৮তম বৈঠক আজ (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে।

কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদে সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ, মোয়াজ্জেম হোসেন রতন, মৃণাল কান্তি দাস, বেগম আয়েশা ফেরদাউস, পঙ্কজ নাথ, মোঃ সাদেক খান এবং মোঃ ইকবাল হোসেন বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে বহিঃবিশ্বে বাংলাদেশ দূতাবাসসমূহের শ্রমকল্যাণ উইং এর পরিসর বৃদ্ধি ও গতিশীলতা আনয়ন; গ্রীস, রোমানিয়াসহ নতুন শ্রমবাজার অনুসন্ধান এবং কর্মী প্রেরণে শ্রমবাজারের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে বিদেশে গমন-আগমনের সময় অধিক সচেতন হওয়ার পাশাপাশি নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক অভিবাসন তথা বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে প্রবাসীদের নিরাপদ জীবনের কথা বিবেচনা করে বিমা ব্যবস্থা সচল রাখা এবং বৈদেশিক কর্মস্থানের ব্যবস্থা জোরদার করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

মালয়েশিয়াসহ অন্যান্য দেশে অল্প খরচে অধিক সংখ্যক জনবল বিদেশে গমনের সুযোগ সৃষ্টি করে রেমিটেন্স প্রবাহ ধরে রাখার জন্য বৈধ পথে কার্ব মার্কেট ও ব্যাংকের exchange rate এর ব্যবধান কমানোর উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেয়া হয়। ব্যাংকের রেমিটেন্সের বিষয়টি নিয়মিত মনিটর করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

বেকার যুবকদের সহায়তা প্রদান করার উদ্দেশ্যে বিএমইটি’র অধিনে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। রেমিটেন্স প্রেরণের ক্ষেত্রে ইতোমধ্যে ২% থেকে ২.৫% এ উন্নীত করা হয়েছে মর্মে বৈঠকে অবহিত করা হয়।

বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বিভিন্ন দপ্তর ও সংস্থা প্রধানগণসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
কমিটির করার কর্মস্থানের খবর জাতীয় জোরদার প্রবাসী বৈদেশিক ব্যবস্থা সংসদীয় সুপারিশ
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahmudul Hasan, widely known as Hasan Major, serves as Editor-in-Chief of Zoom Bangla. With 15 years of experience in journalism, he directs the newsroom’s editorial strategy and content standards. His expertise spans political, national, and international reporting. Under his leadership, Zoom Bangla delivers accurate, balanced, and in-depth news coverage that reflects both breaking developments and analytical insight.

Related Posts
ইলিশ চাষ

কাউকে ইলিশ চাষের অনুমতি দেয়নি সরকার

February 3, 2026
ইনকাম ট্যাক্স

ইনকাম ট্যাক্স সম্পর্কে যে বিষয়গুলো জানা থাকা দরকার

February 3, 2026
বিসিএসে বিশেষ নির্দেশনা

রিপিট ক্যাডার ঠেকাতে ৪৬তম বিসিএসে বিশেষ নির্দেশনা

February 2, 2026
Latest News
ইলিশ চাষ

কাউকে ইলিশ চাষের অনুমতি দেয়নি সরকার

ইনকাম ট্যাক্স

ইনকাম ট্যাক্স সম্পর্কে যে বিষয়গুলো জানা থাকা দরকার

বিসিএসে বিশেষ নির্দেশনা

রিপিট ক্যাডার ঠেকাতে ৪৬তম বিসিএসে বিশেষ নির্দেশনা

১০ টাকার নোট

বাজারে আসছে জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট

BIMan

স্ত্রীসহ গ্রেফতার বিমান বাংলাদেশের এমডি

হটলাইন চালু ডিএমপির

নির্বাচন ঘিরে হটলাইন চালু ডিএমপির, অভিযোগ জানাতে অনুরোধ

নির্বাচন

১২ তারিখ সকালের আগে বলা যাচ্ছে না নির্বাচন হবে কি না : রেজাউল করিম

আসিফ নজরুল

অভিবাসীদের অধিকার রক্ষায় যৌথ উদ্যোগের আহ্বান উপদেষ্টা আসিফ নজরুলের

পে স্কেল বাস্তবায়ন

পে স্কেল বাস্তবায়নের দাবিতে ৩ দিনের কর্মসূচি

পোস্টাল ভোটিং

মোবাইল অ্যাপের মাধ্যমে চলছে পোস্টাল ভোটিং

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.