দেশে পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার বাড়াতে নতুন ঋণ সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি কেনার ক্ষেত্রে এখন গ্রাহকরা ব্যাংক থেকে সর্বোচ্চ ৮০ লাখ টাকা পর্যন্ত অটো লোন নিতে পারবেন।

বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি

Advertisement

মঙ্গলবার (৫ মে) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সার্কুলারে বলা হয়, প্রচলিত (জ্বালানি চালিত) গাড়ির ক্ষেত্রে একজন ব্যক্তি সর্বোচ্চ ৬০ লাখ টাকা পর্যন্ত অটো লোন নিতে পারবেন। তবে পরিবেশবান্ধব বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ির ক্ষেত্রে এই সীমা বাড়িয়ে ৮০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ঋণ ও নিজস্ব বিনিয়োগের অনুপাতেও পরিবর্তন আনা হয়েছে। সাধারণ গাড়ির ক্ষেত্রে সর্বোচ্চ ৬০:৪০ অনুপাতে ঋণ দেওয়া যাবে। অন্যদিকে বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ির জন্য এই অনুপাত ৮০:২০ করা হয়েছে, যা গ্রাহকদের জন্য আরও সহজলভ্য অর্থায়নের সুযোগ তৈরি করবে।

নতুন নির্দেশনায় আরও বলা হয়, কোনো ব্যক্তির মোট ঋণ-এক্সপোজার নির্ধারণের ক্ষেত্রে তার ওপর নির্ভরশীল সদস্যদের নেওয়া অটো লোনও অন্তর্ভুক্ত করা হবে।

এদিকে পার্সোনাল ঋণের সীমাও বাড়ানো হয়েছে। এখন একজন ব্যক্তি সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত পার্সোনাল ঋণ নিতে পারবেন, যা আগে ছিল ২০ লাখ টাকা।

আরও পড়ুনঃ

আজকের ২২ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরি কত?

সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ দেশে পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার বাড়ানোর পাশাপাশি ব্যাংকিং খাতে ঋণপ্রবাহও আরও গতিশীল করবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.