Advertisement
জুমবাংলা ডেস্ক: রাজধানীর গণপরিবহনে আগামী অক্টোবর মাসে ১০০টি নতুন বৈদ্যুতিক বাস যুক্ত হবে, যা পরিচালনা করবে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন।

আজ রাজধানীর ফুলবাড়িয়া নগরভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৭তম সভা শেষে সংবাদ সম্মেলনে কমিটির সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস এই ঘোষণা দেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

মেয়র তাপস বলেন, যাত্রীদের সুবিধার কথা চিন্তা করেই মূলত চলতি বছরের মধ্যেই ঢাকা নগর পরিবহনের বহরে ১০০টি ইলেকট্রিক বাস সংযোজন করা হবে। এছাড়া নগর পরিবহনে যাত্রী সেবার মান অক্ষুণ্ণ রাখা ও শৃঙ্খলা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

তিনি বলেন, নগর পরিবহন বীরদর্পে এগিয়ে চলছে। এর মাধ্যমে আমরা ঢাকা শহরকে পরিবেশবান্ধব নগরে পরিণত করতে পারব। আমরা বায়ুদূষণের যে তকমা ছিল তা থেকে বের হতে পারব।

জানা গেছে, ভারতীয় ঋণ চুক্তির আওতায় বিআরটিসির জন্য ৩০০টি ইলেকট্রিক ডাবল ডেকার এসি বাস সংগ্রহ করা হবে। এর জন্য ব্যয় হবে ১ হাজার ১৫৩ কোটি টাকা। এতে প্রকল্প সহায়তা থাকবে ৮৫৪ কোটি টাকা এবং সরকার জোগান দেবে ২৯৯ কোটি টাকা। প্রাথমিকভাবে অক্টোবর মাসের আগেই ১০০টি এসি ডাবল ডেকার বিদ্যুৎচালিত বাস আনা হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.