Advertisement
জুমবাংলা ডেস্ক :  বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সংসদীয় কূটনীতি কার্যকর হাতিয়ার উল্লেখ করে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় সংসদীয় কূটনীতি সহায়ক ভূমিকা পালন করতে পারে। বিশ্বের মানুষের জীবনকে প্রভাবিত করে—এমন সমস্যাগুলো সমাধানে সংসদীয় কূটনীতি কাজ করতে পারে।

বৃহস্পতিবার (১৬ মে) সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ‘ফার্স্ট মিটিং অব দ্য প্রিপারেটরি কমিটি ফর দ্য সিক্সথ ওয়ার্ল্ড কনফারেন্স অব স্পিকার্স অব পার্লামেন্ট (২০২৫)’ শীর্ষক কনফারেন্সে এসব কথা বলেন তিনি। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের প্রেসিডেন্ট ড. টুলিয়া অ্যাকশন, সেক্রেটারি জেনারেল মার্টিন চুংগংসহ বিভিন্ন দেশের স্পিকার ও ডেপুটি স্পিকাররা কনফারেন্সে উপস্থিত ছিলেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ওয়ার্ল্ড কনফারেন্স অব স্পিকার্স অব পার্লামেন্ট বর্তমান প্রেক্ষাপটে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইভেন্ট। এই ইভেন্টে বিভিন্ন দেশের পার্লামেন্টের স্পিকাররা প্রতি পাঁচ বছর পরপর একত্র হয়ে সমসাময়িক বৈশ্বিক সমস্যা নিয়ে আলোচনা করেন। আলোচনা ও সহযোগিতার মাধ্যমে স্পিকাররা উদীয়মান চ্যালেঞ্জের উদ্ভাবনী সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

স্পিকার বলেন, পার্লামেন্টের স্পিকারদের বৈশ্বিক কনফারেন্স বিশ্বের প্রতিটি মানুষের আকাঙ্ক্ষার সঙ্গে অনুরণিত হবে।

দারিদ্র্য, অসমতা, ধনী-গরিব বৈষম্য, অভিবাসন সমস্যা, অর্থনৈতিক মন্দা প্রভৃতি বর্তমান সময়ে খুবই প্রাসঙ্গিক। আসন্ন স্পিকারদের সম্মেলনে এসব প্রাসঙ্গিক বিষয়ে এজেন্ডা রাখতে হবে, যেন এই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা যায়।

কনফারেন্সে জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এম এ কামাল বিল্লাহ ও যুগ্ম সচিব মো. এনামুল হক অংশ নেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.