Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বৈষম্যহীন নতুন দেশ গড়তে যুবকদের দায়িত্ব নিতে হবে : শফিকুল ইসলাম
জাতীয়

বৈষম্যহীন নতুন দেশ গড়তে যুবকদের দায়িত্ব নিতে হবে : শফিকুল ইসলাম

By Bhuiyan Md TomalNovember 5, 20242 Mins Read

বৈষম্যহীন নতুন দেশ গড়তে যুবকদের দায়িত্ব নিতে হবে : শফিকুল ইসলাম

Advertisement
জুমবাংলা ডেস্ক :  জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, আল্লাহর রাসুল (সা.) অহি প্রাপ্তির পূর্বেই যৌবনকালে সমাজ এবং রাষ্ট্রের কল্যাণের জন্য এক বিশেষ উদ্যোগ নিয়েছিলেন। হিলফুল ফুজুল নামে বিশেষ সংগঠন করেছিলেন। সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য, রাজনৈতিক বিবেধ, হিংসা, নিপীড়ন, নির্যাতন বন্ধ করার জন্য রাসুল (সা)- এর ওই সংগঠন হিলফুল ফুজুলের ধারাবাহিকততায় সমাজ এবং রাষ্ট্রের বিনির্মাণ ও নিরাপত্তার জন্য আমাদের যুবক ভাইদেরকেই এগিয়ে আসতে হবে। বৈষম্যহীন নতুন একটি বাংলাদেশ গড়তে যুবকদের দায়িত্ব নিতে হবে।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে পটুয়াখালীর বাউফল উপজেলা জামায়াতের অঙ্গ সংগঠন যুব বিভাগের আয়োজনে যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুল ইসলাম মাসুদ বলেন, রাষ্ট্র সংস্কারের পাশাপাশি চাই বৈষম্যহীন, হানাহানি, বিভেদ, বিদ্বেষ ও মাদকমুক্ত সুশিক্ষিত নতুন এক বাউফল। তরুণ এবং যুবকদের হাতেই আগামীর নতুন বাউফল গড়ার পতাকা তুলে দিতে চাই আমরা। আপনাদের মনে আছে ২০২৪ সালের জুলাই এবং আগস্টের আন্দোলন ছিল ফ্যাসিস্টের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে, ব্যাংক ডাকাতদের বিরুদ্ধে, শেয়ারবাজার লুণ্ঠনকারীদের বিরুদ্ধে, আমাদের মা-বোনদের ইজ্জত লুণ্ঠনকারী ও ধর্ষকদের বিরুদ্ধে, দেশের টাকা পাচার করে বিদেশে যারা পাহাড় গড়েছেন তাদের বিরুদ্ধে, গুলি করে যারা গণহত্যা করেছেন তাদের বিরুদ্ধে।

তিনি আরও বলেন, ওই অন্দোলনে নেতৃত্বদানকারী ও লড়াই করে যারা শহীদ হয়েছেন সেই আবু সাঈদ ও মীর মুগ্ধরা প্রমাণ করেছেন জুলাই ও আগস্টের আন্দোলনে নেতৃত্বদানকারী আমাদের ভাইয়েরা ছিলেন তরুণ এবং যুবক। তাদের অর্জিত এই নতুন স্বাধীনতাকে অর্থবহ করতে আমাদেরকেও যদি জীবন বাজি রাখতে হয়; তবে এই যুব সমাবেশে অঙ্গীকার করে যেতে চায় প্রয়োজনে আবু সাঈদ- মীর মুগ্ধদের মতো যুবক ও তরুণ সমাজকে সঙ্গে নিয়ে আমরাও তাদের কাতারে শামিল হতে পিছ পা হবো না। আবু সাঈদ-মীর মুগ্ধদের অর্জিত নতুন স্বাধীনতাকে কোনোভাবেই ব্যর্থ হতে দেব না।

উপজেলা যুব বিভাগের সভাপতি মো. রাসেল মাহমুদের সভাপতিত্বে এ সময় জামায়াতের সাবেক উপজেলা আমির মাওলানা আব্দুস সোবহান, উপজেলা আমির মো. রফিকুল্লাহ, মো. আবুল কাশেম, মো. খাইরুল কবির, মো. নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
নিজের ওজন

নিজের ওজন ৪৩ কেজি, বহন করেন ১০০ কেজি!

June 30, 2026
তথ্য উপদেষ্টা

নিষেধাজ্ঞা থাকলে রাজনীতি করতে পারবে না আ. লীগ : তথ্য উপদেষ্টা

June 30, 2026
নতুন পে-স্কেল

নবম পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সর্বশেষ যা জানা গেল

June 30, 2026

Latest News

নিজের ওজন

নিজের ওজন ৪৩ কেজি, বহন করেন ১০০ কেজি!

তথ্য উপদেষ্টা

নিষেধাজ্ঞা থাকলে রাজনীতি করতে পারবে না আ. লীগ : তথ্য উপদেষ্টা

নতুন পে-স্কেল

নবম পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সর্বশেষ যা জানা গেল

দেশের স্বাস্থ্যব্যবস্থা

বদলে যাচ্ছে দেশের স্বাস্থ্যব্যবস্থা, সরকারের বড় পরিকল্পনা

NRB

রাজস্ব আদায় বড় চ্যালেঞ্জ: নতুন এনবিআর চেয়ারম্যান

বজ্রবৃষ্টি

দমকা হাওয়া-বজ্রবৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণের শঙ্কা

শিক্ষামন্ত্রী

বেতন বঞ্চিত শিক্ষকদের সমস্যা সমাধানে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

৩টি উপজেলা গঠন

১টি নতুন থানা ও ৩টি উপজেলা গঠনের সিদ্ধান্ত সরকারের

ডা. জাহেদ

আরবি হরফ সম্বলিত পতাকা টাঙানোর ঘটনায় তদন্ত চলছে : ডা. জাহেদ

এআই দিয়ে ব্রাজিল

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa