Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ায় ক্ষুব্ধ ভোক্তারা
জাতীয়

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ায় ক্ষুব্ধ ভোক্তারা

By Bhuiyan Md TomalApril 18, 20243 Mins Read

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ায় ক্ষুব্ধ ভোক্তারা

Advertisement
জুমবাংলা ডেস্ক : বোতলজাত সয়াবিন তেল দাম আগের তুলনায় লিটার প্রতি চার টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটারে দুই টাকা কমানো হয়েছে। এ ছাড়া সুপার পাম তেলের দামও নির্ধারণ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী।

এ ছাড়াও প্রতিমন্ত্রী আরও বলেন, সুপার পাম তেল প্রতি লিটারের (খোলা) দাম সর্বোচ্চ ১৩৫ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। পাম তেলের দাম আগে নির্ধারণ করা ছিল না বলে জানান প্রতিমন্ত্রী।

ভোজ্যতেলের ওপর থেকে মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) প্রত্যাহারের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে দাম নির্ধারণ করা হয়েছে বলে ব্রিফিংয়ে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম।

মিল গেট থেকে কর দিয়ে এখন পণ্য সরবরাহ করতে হবে। তাই সময় দেওয়ারও সুযোগ নেই। ট্যারিফ কমিশনের সঙ্গে অ্যাসোসিয়েশনের আলোচনার পরিপ্রেক্ষিত সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। এর আগে সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা বাড়ানোর সুপারিশের কথা জানিয়েছিলেন দেন মিল মালিকরা।

গত মঙ্গলবার থেকে প্রস্তাবিত নতুন এই দাম কার্যকরের ঘোষণা দিয়ে বাণিজ্যসচিব বরাবর চিঠি দেয় কোম্পানিগুলো সংগঠন বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। তবে সেদিন ঢাকায় এক অনুষ্ঠানে সয়াবিনের মূল্যবৃদ্ধির ‘সুযোগ নেই বলে জানিয়েছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম।

এদিকে রাজধানীর নিউমার্কেট, হাতিরপুল বাজার ও কারওয়ান বাজারের মুদি দোকানগুলো ঘুরে দেখা যায়, সরকারের এ সিদ্ধান্তে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে ভোক্তাদের মধ্যে। ব্যবসায়ীরা বলছেন এখনো নতুন তেলের দামের প্রভাব বাজারে পড়েনি। সরকারের নতুন সিদ্ধান্ত অনুসারে প্রতি লিটার বোতলজাত তেলের দাম ১৬৩ টাকা থেকে বেড়ে দাঁড়াল সর্বোচ্চ ১৬৭ টাকা। আর ৫ লিটার বোতলজাত তেলের দাম ৮০০ টাকা থেকে বেড়ে দাঁড়াল ৮১৮ টাকা। আর প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৪৯ টাকা থেকে কমে দাঁড়াল ১৪৭ টাকা।

হাতিরপুল বাজার থেকে ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুন ৫ লিটারের দুই বোতল মোট১০ লিটার বোতল জাত সয়াবিন তেল কিনছিলেন পরিবারের জন্য। তিনি বলেন, আমি মাত্র ৫ লিটারের দুই বোতল সয়াবিন তেল কিনলাম ১৬০০ টাকা করে তবে দোকানি বলছিলেন বাজারে যে অবস্থা কালই হয় তো নতুন বোতলে তেল আসলে ৫ লিটারের দাম পরবে ৮১৮ টাকা। এভাবে যদি সরকার প্রতিটি জিনিস পত্রের দাম বাড়াতে থাকে তাহলে আমাদের ভালোভাবে জীবনযাপন করা মুশকিল হয়ে পরবে।

মুদির দোকানের বিক্রেতা রাজিব বলেন, আমরা আজ অবধি ১৬৩ টাকা বিক্রি করছি প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল। কিন্তু নতুন করে আজ বেড়েছে তেলের দাম তাই নতুন তেল ঢুকলেই ৪ টাকা বেশি দামে বিক্রি হবে। কিন্তু আপাতত আগের দামেই বিক্রি করছি। রোজার আগে গত ১ মার্চ যখন বোতলজাত ১ লিটার সয়াবিনের দাম ১০ টাকা কমিয়ে ১৬৩ টাকা করা হয়। তখন ৫ লিটার বোতলজাত সয়াবিনের দাম নির্ধারণ করা হয়েছিল ৮০০ টাকা।

জলবায়ুর প্রভাব মোকাবিলায় অর্থের সঠিক ব্যবহার হচ্ছে না : পরিবেশমন্ত্রী

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
shama

বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

July 9, 2026
ক্রীড়া প্রতিমন্ত্রী

হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী

July 9, 2026
সুপার টাইফুন

ধেয়ে আসছে ঘণ্টায় ২০০ কিমি গতির সুপার টাইফুন

July 9, 2026

Latest News

shama

বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ক্রীড়া প্রতিমন্ত্রী

হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী

সুপার টাইফুন

ধেয়ে আসছে ঘণ্টায় ২০০ কিমি গতির সুপার টাইফুন

আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

Ministry

যুগ্মসচিব পদে ১৭২ কর্মকর্তাকে পদোন্নতি

আইনমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকারে ফেরা ছাড়া বিকল্প ছিলো না: আইনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়নে জটিলতা

পে-স্কেল বাস্তবায়নে জটিলতা, আসছে বড় পরিবর্তন

Highcourt

কোটা বাদ, মেধার ভিত্তিতে ৪৬ হাজার শিক্ষকের ফল আবারও প্রকাশের নির্দেশ

Tarek Rahman

ঢাকা নিয়ে উদ্বেগ, প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল গড়ার আহবান

প্রধানমন্ত্রী

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ : প্রধানমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa