
পারিবারিক ইস্যু নিয়ে কথা বলায় ব্যথিত হয়েছেন ক্রিকেটাররা। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ক্রিকেটার সংবাদমাধ্যমে বলেন, ‘আমরা শুধুই আমাদের ক্রিকেটীয় দাবিগুলো তুলে ধরেছি। এর সাথে আমাদের পারিবারিক সমস্যার কথা উঠবে কেনো? বোর্ডের অভিভাবক হিসেবে আমরা তার দ্বারস্থ হতেই পারি। তাই বলে জনসম্মুখে সব কিছু বলে দিতে হবে?’
মঙ্গলবার (২২ অক্টোবর) বিকালে দীর্ঘ সংবাদ সম্মেলনে পাপন ক্ষোভ প্রকাশ করে বলেন, ক্রিকেটারদের ব্যক্তিগত সমস্যাও আমাকে সমাধান করতে হয়। তিনি বলেন, ‘একজনের ভাইকে এসপি না ডিসি মেরেছে, রাতে সেই এসপিকে ফোন দিয়ে আমাকে ব্যবস্থা নিতে হয়েছে। এক খেলোয়াড়কে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। বলছে মেরে ফেলবে! কার মামার জমি দখল হয়েছে উত্তরায়, সেটি উদ্ধার করতে হয়েছে। মুশফিকের বাবা, মিরাজের খালা কোন গ্রামে কাকে মেরেছে, সেটির সমাধানও আমাকে করতে হয়েছে। সবকিছু বিদেশ থেকে আমাকে হ্যান্ডেল করতে হয়েছে। অথচ তারাই ধর্মঘট করছে। এগুলো কী সহ্য হয়?’
বিসিবি সভাপতির এমন ক্ষুদ্ধ বক্তব্যে নিন্দা জ্ঞাপন করেছেন ক্রিকেটাররা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


